আপনার সঙ্গী কি আপনার সঙ্গে প্রতারণা করছেন? তা বুঝবেন কোন উপায়ে, জানুন
প্রতিটি মানুষ ভালোবাসার সম্পর্ক তৈরি করে সারা জীবন একসঙ্গে থাকার জন্য। যাতে তারা সারা জীবন সেই মানুষটির সঙ্গে সুখে থাকতে পারেন। তবে অনেক প্রেমের সম্পর্কে দেখা গেছে যেখানে তাদের বন্ধন খুব দ্রুত ভেঙে যায়।
বোঝা যায়, যে তার সঙ্গী হয়তো তার সঙ্গে প্রতারণা করছেন। তবে আপনার সঙ্গে আপনার সঙ্গী প্রতারণা করছে কিনা তা বুঝবেন কীভাবে। তাঁর এই সাধারণ লক্ষণগুলি দেখলেই আপনি বুঝবেন আপনিও প্রতারণার শিকার হচ্ছেন।

- খিটখিটে হওয়া
সঙ্গীর আচরণের পরিবর্তন হতে থাকবে। হঠাৎ হঠাৎ তিনি রেগে যাবেন। খিটখিটে হয়ে যাবেন। আবার কখনও দুঃখের কথা বলতে থাকবেন। যে তার ভুল হয়েছে। এই কথাগুলি যদি তিনি বলতে থাকেন, তাহলে বুঝবেন তার আচরণের অনেক পরিবর্তন হচ্ছে।
- কম সময় কাটানো
যদি আপনার সঙ্গী আপনার সঙ্গে কম সময় কাটান বা খুব ব্যস্ততা দেখান, তাহলে বুঝবেন তিনি অন্য কারোর সঙ্গে সময় কাটাচ্ছেন। আপনাকে সবসময় দূরে রাখতে চাইছেন, এটি হওয়া মানে বুঝবেন আপনার সঙ্গে আপনার সঙ্গীর বিচ্ছেদ হওয়ার মুখে।
- ভীষণ রেগে যাওয়া
কোনও কারণ ছাড়াই আপনার সঙ্গী যদি আপনার উপর ভীষণ রেগে যান। আপনি সাধারণ একটি কথা বললেও তিনি সেই কথা লুকান ও মিথ্যে কথা বলেন, আর কথায় কথায় আপনার উপর রাগারাগি শুরু করেন, তাহলে কিন্তু আগেই সাবধান হোন। বুঝবেন আপনার সঙ্গে আপনার সঙ্গী প্রতারণা করতে শুরু করেছেন।
- আগেই বিশ্বাস করবেন না
কখনোই কাউকে হুট করে বিশ্বাস করবেন না। দেখবেন তিনি বিশ্বাসের মতন কাজ করেন কিনা। কারণ যদি দেখেন আপনার সঙ্গী আগে আপনার সঙ্গে অনেক কথা বলতেন, কিন্তু বর্তমানে তিনি আর বেশি কথা বলেন না। এমন লক্ষণ দেখলে দ্রুত তাঁকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করুন।
- সোশ্যাল মিডিয়া চেক করুন
আপনি আপনার সঙ্গীর সোশ্যাল মিডিয়া চেক করুন। দেখুন তিনি কিছু লুকাচ্ছেন কিনা। যদি দেখেন তিনি কিছু লুকাচ্ছেন, তাহলে কথা বলার চেষ্টা করুন।
- সঙ্গী কিছু লুকাচ্ছেন
আপনার সঙ্গী কিছু লুকাচ্ছেন বা প্রতারণা করার চেষ্টা করছেন, এটি যদি আপনি বুঝতে পারেন, তাহলে সেই জায়গা থেকে সরে আসবেন। না হলে অশান্তি বাড়বে ,কখনোই কমবে না।












Click it and Unblock the Notifications