খোসায় কালো দাগ দেখলে ভুলে খাবেন না সেই পেঁয়াজ , কিন্তু কেন, জানুন আসল কারণ
আমিষাশী ব্যক্তিরা সকলেই প্রায় নিত্যদিন খাদ্য তালিকায় রাখেন পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া তারা খাবারের কথা ভাবতেই পারেন না। পেঁয়াজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো । যদি আপনি নিত্যদিন গরমকালে কাঁচা পেঁয়াজ খান তাহলে শরীর ভেতর থেকে ঠান্ডা থাকবে।
তবে পেঁয়াজ কেনার সময় আপনাকে কিন্তু অনেক জিনিস মাথায় রাখতে হবে। দেখবেন, অনেক পেঁয়াজের ভেতর কালো দাগ থাকে। অনেক সময় খোসাতেও কালো দাগ থাকে। এই ধরনের পেঁয়াজ কেনা কিন্তু এড়িয়ে চলুন, কিন্তু কেন, জানুন।

- জানুন পেঁয়াজ খাওয়ার উপকারিতা
পেঁয়াজে প্রচুর পরিমাণে পটাশিয়াম, কার্বোহাইড্রেট, সোডিয়াম, ভিটামিন সি, বি, ডি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের মতন পুষ্টিগুণ থাকে। আপনি কি জানেন, কাঁচা পেঁয়াজ খেলে শরীর খুব ভালো থাকে। হজম শক্তি বাড়ে, ব্লাড সুগার নিয়ন্ত্রনে থাকে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে। তাছাড়া পটাশিয়াম থাকার কারণে আপনার হার্ট ভালো থাকবে। এমন কি কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি। যদি কোলেস্টেরলের মাত্রা কমাতে চান বা ক্যানসার রোগের ঝুঁকি কমাতে চান তাহলে রোজ খেতে পারেন পেঁয়াজ।
- ব্ল্যাক ফাঙ্গাস কী
পেঁয়াজের খোলায় যে কালো দাগ থাকে তাকেই বলা হয় ব্ল্যাক ফাঙ্গাস। এই পেঁয়াজ খেলে 'মিউকরমাইকোসিস’ হতে পারে। এ ধরনের পেঁয়াজ খাওয়ার নানান অসুবিধা রয়েছে। এটি এক ধরনের ছত্রাক।
বহুদিন ফ্রিজে পেঁয়াজ রাখলে এমন কালো দাগের সৃষ্টি হতে পারে। পেঁয়াজের গায়ে যে কালো ছত্রাক সাধারণত দেখা যায়। যার নাম অ্যাস্পারজিলাস নাইজার। মাটিতে পাওয়া যায় এই ছত্রাক।
- অ্যালার্জির সমস্যা
পেঁয়াজ কেনার সময় দেখবেন গায়ে যেন কোনও দাগ না থাকে। পরিষ্কার থাকে এবং লাল ধরনের থাকে। এই পেঁয়াজগুলি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে এই পেঁয়াজ খেলে হতে পারে অ্যালার্জি। যাদের অ্যালার্জি রয়েছে তারা একদমই এধরনের পেঁয়াজ খাবেন না।
- হাঁপানির সমস্যা
বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজের কালো দাগ দেখলে সেই পেঁয়াজ খাওয়া এড়িয়ে চলাই ভালো। হাঁপানি রোগীদের জন্য এটি খাওয়া খুব খারাপ। এতে শ্বাস প্রশ্বাসের নানান সমস্যা হতে পারে। পেঁয়াজ কেনার সময় অবশ্যই কিন্তু পেঁয়াজ ভালোভাবে দেখে তবেই কিনবেন।
- ফ্রিজে রাখবেন না
গোটা পেঁয়াজ কিংবা কাটা পেঁয়াজ ফ্রিজে কখনোই রাখবেন না। এতে কিন্তু আপনার খাবারে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
- মাথা, পেটে ব্যথা
অনেক গবেষণায় দেখা গেছে, সব সময় যে পেঁয়াজে কালো দাগ আছে মানে আপনার খাবারে বিষক্রিয়া সৃষ্টি করবে তা কিন্তু নয়। অনেক সময় কিন্তু মাথাব্যথা, বমি বমি বা পেটে ব্যথা, ডায়রিয়ার মতন সমস্যা হয়।
- পেটে জ্বালা
শুধুমাত্র পেঁয়াজের খোলাতেই যদি কালো দাগ থাকে তা খাবেন না তা কিন্তু নয়। যদি পেঁয়াজ কাটার পরেও দেখেন পেঁয়াজের ভেতর কালো দাগ রয়েছে। সেটাও কিন্তু খাওয়া এড়িয়ে চলুন। কারণ, গবেষণাতে দেখা গেছে, এধরনের পেঁয়াজ খেলে পেটের জ্বালা হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications