রাতে নিশ্চিন্তে ঘুমোতে মেনে চলুন এই পরামর্শগুলি
অনেক ক্লান্তির পরেও অনেকে রাতে ঘুমাতে পারেন না, এতে তাদের মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকে, শরীর খারাপ হয়, এমন যদি আপনার সঙ্গেও হয়, তাহলে মেনে চলুন এই টিপসগুলি।
বর্তমান সময় ইয়ং জেনারেশন মাঝরাত পর্যন্ত শুয়ে শুয়ে মোবাইল টেপেন, তারপর পর ক্লান্ত হয়ে তারা ঘুমাতে যান। কেউ মোবাইলে গেম খেলেন কেউ বা চ্যাটিং আবার এমন অনেক রয়েছেন যারা চাকরি না পাওয়ার জন্য টেনশনে ভোগেন। সেই কারণেই রাতে তাদের ঘুম আসে না। রাতে সঠিকভাবে না ঘুমালে স্বাস্থ্যের কিন্তু খুব অবনতি হয়। যারা রাতে খুব টেনশন করেন এবং ঘুমান না। তাদের শরীর ক্রমশ খারাপ হতে থাকে। শুধু তাই নয় এমন অনেকে রয়েছে রাতে ঘুম না আসার জন্য তারা ঘুমের ওষুধ খেয়ে থাকেন। তবে এই অভ্যাস খুব খারাপ। এমন অভ্যাস যাদের আছে তাদের কিন্তু ডাক্তাররা দ্রুতই এই অভ্যাস ত্যাগ করার পরামর্শ দিয়ে থাকেন। কারণ ঘুমের ওষুধ খেলে হরমোনজনিত নানা সমস্যায় তাদের ভুগতে হয়। সেই সঙ্গে গুরুতর রোগে আক্রান্ত হতে পারেন। তাই ডাক্তারি পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

কোন কোন টিপস মানবেন, দেখুন
এমন অনেক ব্যক্তি আছেন যাদের রাতে ঘুম আসে না, রাতে শোওয়ার পরেও তাদের নানান ধরনের চিন্তা আসে, যার জেরে ঘুম এলেও তারা ঘুমোতে পারেন না। সেইসব ব্যক্তিদের জন্য এমন কিছু টিপস দেওয়া হল, যেগুলি মানলে আপনি রাতে খুব সহজেই ঘুমোতে পারবেন শান্তিতে। দেখুন কোন কোন টিপস নীচে দেওয়া হল।

হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন
আয়ুর্বেদ জীবনের অনেক উপকারে লাগে। আয়ুর্বেদের কিছু নিয়ম আছে সেগুলো যদি আপনারা রোজ মেনে চলেন তাহলে আপনার সহজে ঘুমাতে পারবেন, হজমের সমস্যা থেকে বের হতে পারবেন। রোগ এবং বার্ধক্যজনিত যেকোনোও অসুবিধা থেকে আপনারা মুক্তি পাবেন।

জায়ফল বা নিম পাতা ভেজানো জলে স্নান করুন
যদি আপনার রাতে ঘুম না আসে তাহলে নিম পাতা বা জায়ফল উষ্ণ গরম জলে ভিজিয়ে রাতে স্নান করুন। এতে আপনি রাতে খুব ভালোভাবে ঘুমাতে পারবেন। কারণ জায়ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি। নিমপাতা শরীরের জন্য খুব ভালো তা আমরা সকলেই জানি। তাই যদি পারেন নিমপাতা উষ্ণ গরম জলে মিশিয়ে রাতে স্নান করে নিন। এতে আপনার মন যেমনি ভালো থাকবে তেমনি শরীর থাকবে সুস্থ এবং রাতেও আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।

ঘি পায়ের নীচে মালিশ করুন
ঘি আমাদের রন্ধনের কাজে যেমন লাগে, তেমন শরীর সুস্থ রাখতে ঘিয়ের জুড়ি মেলা ভার। এমন অনেকে আছেন যারা খাবার পরে গ্যাসের সমস্যায় ভোগেন বা তাদের পেট ফোলা বা বমি বমি ভাব লেগেই থাকে, যার জেরে তারা রাতে ঘুমাতে পারেন না। তারা যদি এর থেকে মুক্তি পেতে চান তারা রাতে পায়ের তলায় ঘি মালিশ করুন। এতে আপনারা গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন । যদি আপনার পেট খোলা থাকে সেটিও কমবে। যদি কেউ রাতে ক্লান্তিতে না ঘুমাতে পারেন তাদেরও ভালো ঘুম হবে।












Click it and Unblock the Notifications