ডেঙ্গু জ্বরের সময় বেশি পরিমাণে প্যারাসিটামল খেলে শরীরে কী কী সমস্যা হয়
ডেঙ্গু হল মশাবাহিত একটি রোগ। বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেশ বাড়ছে। যদি সঠিক সময় চিকিৎসা না করানো হয় ও শরীর থেকে প্লেটরেটের মাত্রা কমতে থাকে। তাহলে কিন্তু অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
ডেঙ্গু জ্বরের লক্ষণ হল- জ্বর আসবে, মাথায়, পেশিতে ব্যথা হবে, জয়েন্টে ব্যথা হবে, ত্বকে ফুসকুড়ি হতে পারে, ক্লান্ত লাগবে, ডেঙ্গুর চিকিৎসা করতে কোনও নির্দিষ্ট ওষুধ ব্যবহার করা হয় না। তবে কখনও কখনও প্যারাসিটামলের মতন ওষুধ দেওয়া হয় ডেঙ্গু জ্বর কমাতে।

- প্যারাসিটামল খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানুন
অনেকেই ডেঙ্গু জ্বর কমাতে কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ প্যারাসিটামল খেয়ে নেন। যা কিন্তু একদমই ঠিক নয়। যা খেলে শরীরে বড় রোগের ঝুঁকিও বাড়তে পারে। প্যারাসিটামল খুব সাধারণ ওষুধ, জ্বর মাথাব্যথা হলে এই ওষুধ খেলে কিন্তু সহজে সেরে যায়।
তাই যদি আপনার শরীরে প্লেটরেট কমতে থাকে, আর এই সময় প্যারাসিটামল খান, তাহলে লিভারের বড় ক্ষতি হতে পারে। ডেঙ্গু জ্বরের সময় প্যারাসিটামল খেলে শরীরে কী কী প্রভাব পড়ে, জানেন।
- জানুন জ্বরের লক্ষণ
প্যারাসিটামল বেশি পরিমাণে খেলে কিংবা ডেঙ্গু জ্বরের সময় কোনও কারণ ছাড়াই প্যারাসিটামল খেলে লিভারের বড় ক্ষতি হতে পারে। পেটে ব্যথা হতে পারে, শরীর দুর্বল লাগে, বমি হয়। আবার মাথা ঘুরে যাওয়ারও সমস্যা চলে যায়। অনেকেই কিন্তু অজ্ঞান পর্যন্ত হয়ে যান।
- প্লেটরেট কমতে থাকবে
ডেঙ্গু জ্বরের সময় শরীরে প্লেটরেটের সংখ্যা হু হু করে কমতে থাকবে। প্যারাসিটামল অত্যাধিক পরিমাণে খেলে ব্লাড সুগারের মাত্রাও কমতে পারে। তাই প্লেটরেটের সংখ্যা খুব কমে গেলে কিন্তু ভুলেও ডাক্তারি পরামর্শ ছাড়া প্যারাসিটামল খাবেন না। এতে জীবনহানি হতে পারে।
- কিডনি খারাপ হতে পারে
যদি আপনি প্রায় সময় প্যারাসিটামল খান, তাহলে কিডনির উপর খারাপ প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে প্যারাসিটামল খেলে আপনার কিডনি কাজ করা বন্ধ করে দেবে। এমনকি বড় রোগের ঝুঁকিও বাড়তে পারে। এমনকি কিডনিতে পাথর হতে পারে।
- অ্যালার্জি হতে পারে
প্যারাসিটামল বেশি খেলে অনেকের অ্যালার্জি হয়, ত্বকে ফুসকুড়ি হয়, চুলকানি হয়, শ্বাস নিতে কষ্ট হয়, প্যারাসিটামল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।
- কী করবেন
ডেঙ্গু হল চিকিৎসকের পরামর্শ নিন কিংবা হসপিটালে গিয়ে ভর্তি হয়েছে চিকিৎসা করান। কোনও রকম ঔষুধ নিজে থেকে খাবেন না। কারণ প্যারাসিটামল খাওয়ার একটি ডোজ থাকে, তা কিন্তু একমাত্র ডাক্তাররাই দিতে পারেন। এটি যদি আপনি নিজে থেকে খান, তাহলে অনেকটাই সমস্যা হতে পারে। এতে কিন্তু লিভারের অনেক বড় ক্ষতি হয়। তাই ডেঙ্গু হলে সাবধানে থাকুন।
- কী কী খাবার খাবেন
ডেঙ্গু হলে শরীরের সঠিক যত্ন ও বিশ্রাম নিতে হয়। যতটা পারবেন তরল খাবার খেতে খাবেন। যেমন- নারকেল বা ডাবের জল, স্যুপ ইত্যাদি খাবেন। যাতে শরীরে হাইড্রেট থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাড়িতে মশারি টানিয়ে শোবেন। ডেঙ্গু হলেও চিকিৎসকের কোনও পরামর্শ ছাড়া একদমই কোনও ওষুধ খাবেন না।












Click it and Unblock the Notifications