আপেলের চেয়ে বেশি উপকারী এই ফ্রুট, শীতকালে খেলেই পাবেন হাতেনাতে ফল
শীতকালে জ্বর, সর্দি-কাশির সমস্যায় কমবেশি সকলেই ভোগেন। এসময় রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু কমতে থাকে। তাই চিকিৎসকেরা কিন্তু শরীর সুস্থ রাখার কথা বলেন, স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখার জন্য খাওয়া-দাওয়ার দিকে যত্ন নিতে বলেন। এই সময় ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।
বিশেষত এসময় আপেল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে আপনি কি জানেন এই একটি ফল আপেলের চেয়েও বেশি উপকারী। এটি খেলে আপনার শরীর ভালো থাকবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। জর, সর্দির ঝুঁকি কমবে। রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে। জানুন কোন ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।

- কী কী গুণ রয়েছে
একটি আপেলের থেকে একটি পেয়ারায় ৯.৮ গুণ বেশি প্রোটিন থাকে এবং ২.২৫ গ্রাম বেশি ফাইবার থাকে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বিশেষজ্ঞরা বলছেন, এই শীতের মরসুমে পেয়ারা খেলে হজম শক্তি ভালো থাকে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। পেয়ারা খেলে শরীরে আপনার কী কী উপকার হবে, জানুন।
- রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই খান পেয়ারা। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল থাকে। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাছাড়াও থাকে পটাশিয়াম। যা শরীরকে সুস্থ রাখে।
- কোলেস্টেরলের মাত্রা কমবে
যদি আপনি কোলেস্টেরলের মাত্রা কমাতে চান তাহলে ভিটামিন সি সমৃদ্ধ পেয়ারা খান। এতে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। যা খারাপ কোলেস্টেরলের মাত্রা শরীর থেকে দূর করে দেয়।
- সর্দি, কাশি কমবে
যারা সর্দি কাশির সমস্যায় ভুগছেন বা যাদের কফ বেরোচ্ছে না, নাক বন্ধের সমস্যা কমাতে, শুকনো কাশি কমাতে পেয়ারা খেতে পারেন।
- ডায়াবেটিস
ডায়াবেটিস রোগীদের পেয়ারা খাওয়া খুব ভালো। যাদের রক্তে শর্করার মাত্রা বেশি তাঁরা অবশ্যই পেয়ারা খাবেন। আবার পেয়ারার পাতাতেও প্রচুর পরিমাণে পলিফেনল থাকে। যা খেলে আপনার রক্তে শর্করার মাত্রা বাড়তে না।
- দাঁতের ব্যথা কমবে
শীতকালে বাড়ে দাঁতের ব্যথা। তাই এই সময় পেয়ারা পাতা চিবিয়ে বা পেয়ারা যদি চিবিয়ে খেতে পারেন তাহলে দাঁতের ব্যথা থেকে মুক্তি পাবেন। কিংবা পেয়ারা পাতাকে সেদ্ধ করে সেই জল যদি গার্গেল করেন। তাহলে দাঁতের ব্যথা কমবে। আবার পেয়ারা পাতা জলে সেদ্ধ করেও আপনি কিন্তু সেই জল থেকে খেতে পারেন। এতে দাঁত ভালো থাকবে।
- ত্বকের জন্য উপকারী
ত্বকের জন্য খুব উপকারী পেয়ারা। এতে লাইকোপেন থাকে। যা ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications