কোন কোন পানীয় পান করলে শরীর ডিহাইড্রেট হতে পারে, জানেন
এমন অনেক খাবার আছে যেগুলি খেলে শরীর ডিহাইড্রেট হতে থাকে, এতে কিন্তু শরীরের উপর এক বিশেষ প্রভাব পড়ে। এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জলের ভাগ কমে গেলেই নানা রকম সমস্যা হয় শরীরে। আমাদের সকলের প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার। কোন কোন পানীয় পান করলে শরীর ডিহাইড্রেট হয়, জানেন।
কফিতে প্রচুর পরিমানে ক্যাফেইন থাকে। যদি আপনি রোজ ২-৪ কাপ কফি খান তাহলে কিন্তু আপনার শরীর ডিহাইড্রেট হবেই। সেই সঙ্গে আপনার গ্যাস হওয়ারও সম্ভাবনা থাকবে।

কফির থেকে চায়ে কম পরিমাণে ক্যাফেইন থাকে। যদি আপনি প্রচুর পরিমাণে চা খান তাহলে কিন্তু আপনার শরীর ডিহাইড্রেট হয়ে থাকে, চায়ে থাকা ক্যাফেইন শরীরের প্রচন্ড ক্ষতি করে। এতে আপনার প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। চা খাবেন না, জল খান প্রচুর পরিমাণে।
একটি গবেষণায় দেখা গেছে, প্রচন্ড ঠান্ডা পানীয় কার্বোনেট মাত্রা বেশি থাকে। তাই এটি খেলে হাইড্রেট হতে থাকে এবং শরীর হাইড্রেট হলে ক্যাফেইনের মাত্রা বাড়তে থাকে। এতে চিনি এবং ক্যাফাইনের মাত্রা বেশি থাকে। তাই প্রচন্ড পরিমাণে ঠান্ডা বা কোল্ড্রিংঙ্কস জাতীয় জিনিস না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো।

বিয়ার, ওয়াইন বা ককটেল বর্তমান সময়ে আমরা সকলেই প্রায় কমবেশি খেতে থাকি। এটা কিন্তু শরীরের জন্য খুব খারাপ। গবেষণায় দেখা গেছে, যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল বা মদ খেয়ে থাকেন তাদের শরীরে জলের ঘাটতি হয়, তাদের মাথাব্যথা হয় খুব। শরীর শুকিয়ে যায়, বলা হয় ২৫০ মিলি মদ খেলে এক ব্যক্তি গড়ে সাড়ে ৩৫০ মিলি প্রস্রাব করে থাকেন। এতে কিন্তু আপনার শরীর প্রচন্ড পরিমাণে খারাপ এবং ক্রমশ ডিহাইড্রেট হতে থাকে এবং তাই অ্যালকোহল এড়িয়ে চলুন।

স্মুদিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, সেইসঙ্গে মিষ্টি থাকে। দই বা জুসের যেকোনো কিছুতে চিনি দিলে সেটি কিন্তু বেশ ক্ষতিকর হয়ে ওঠে। এতে আপনার শরীর ক্রমশ ডিহাইড্রেট হতে পারে। যেখানে আপনার প্রস্রাবের রং গাঢ় হতে পারে। শরীর ক্লান্ত হয়ে যেতে পারে। আপনার শরীর ক্রমশ দুর্বল হতে পারে।
যদি আপনি পারেন নিত্যদিন ফলের রস খান। তবে ফলের রসে কখনোই চিনি যোগ করবেন না। চিনি না দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। চিনি দিলে সেটা কিন্তু আপনার শরীরকে ডিহাইড্রেট করতে পারে । বিটের রস আপনি জুস হিসেবে খেতে পারেন, তবে এর সঙ্গে চিনি দিলে তাহলে কিন্তু বিটের কার্যকারিতা কমবে। কারণ এতে অ্যামিনো অ্যাসিড, সেলারি রস বেশি থাকে। এতে আপনার প্রস্রাবের পরিমাণ বাড়বে। ক্রমশ শরীর ডিহাইড্রেট হতে থাকবে এবং জলের ঘাটতি দেখা দেবে শরীরে।












Click it and Unblock the Notifications