শীতে এই মশলা ভেজানো জল খেলেই দূর হবে দাঁতের ব্যথা থেকে সর্দি, কাশির সমস্যা, কীভাবে খাবেন
শীতকালে সকলের শরীর সুস্থ রাখা খুব দরকার। কারণ এই সময়ে শরীরে নানান সমস্যা দেখা দেয়। যেমন- হজম শক্তি কমতে থাকে, জ্বর, সর্দি-কাশির সমস্যা হতে থাকে অনেকের। যদি আপনি রাতে ঘুমাবার আগে শীতকালে এই মশলা ভেজানো জল এক গ্লাস খেতে পারেন।
তাহলে কিন্তু সর্দি কাশি একদমই আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। সেই সঙ্গে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। তাই এই মশলা ভেজানো জল আপনিও খেতে পারেন।

- জানুন এই জল খাওয়ার উপকারিতা
প্রতিটি রান্নাঘরে কিন্তু লবঙ্গ থাকে। এটি খাবারের স্বাদ বাড়াতেই যে শুধু কাজে লাগে তা কিন্তু নয়। এটি অনেক রোগের ওষুধও বলা চলে। বিশেষত লবঙ্গ ভিজিয়ে যদি জল খাওয়া যায়, তাহলে শরীর খুব ভালো থাকবে।
- হজমশক্তি বাড়বে
বিশেষজ্ঞদের মতে, লবঙ্গ ভেজানো জল খেলে আপনার শরীর গরম থাকবে। হজম শক্তি বাড়বে, শরীরের ফোলাভাব থাকলে তা কমবে। এমনকি সর্দি কাশির সমস্যা বা শ্বাসকষ্টের সমস্যা কমাতে সাহায্য করে এই জল।
- দাঁতে ব্যথা থেকে মুক্তি পাবেন
লবঙ্গ মেশানো জল খেলে দাঁতে ব্যথা থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, আপনার মুখের ভেতর কোনও দুর্গন্ধ থাকলে তাও কমবে। সেই সঙ্গে আপনার যদি হাত-পা ফোলা থাকে বা ঘুমের সমস্যা হয় কিংবা হজম শক্তি বাড়াতে চান তাহলে অবশ্যই নিত্যদিন খান লবঙ্গ ভেজানো জল।
- সর্দি কাশির কমবে
যাদের ব্রঙ্কাইটিসের সমস্যা রয়েছে কিংবা বুকে পুরনো কফ জমে থাকে, কিংবা সর্দি- কাশির সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন, তারা অবশ্যই কিন্তু এই জল খাবেন। হাঁপানির মতন সমস্যার কমাতেও কিন্তু লবঙ্গ ভেজানো জল খাবেন।
- কখন খাবেন
তবে লবঙ্গ ভেজানো জল রাতে ঘুমানোর ৩০ মিনিট আগে খাবেন। এতে আপনি আরাম পাবেন। সেই সঙ্গে ভালো ঘুম হবে ও শরীর সম্পূর্ণ ফিট থাকবে।
- কীভাবে খাবেন
প্রথমে চার-পাঁচটি লবঙ্গ নেবেন। তারপর এক কাপ জলে লবঙ্গ ভিজিয়ে রাখুন ১০ মিনিট। তারপর সামান্য ফুটিয়ে নিন। তারপর গ্যাস বন্ধ করে ঢেকে রাখুন আরও পাঁচ মিনিট। তারপর এর থেকে বাষ্প চলে গেলে ঠান্ডা করে নিন। তারপরেতে হাফ চামচ মধু মিশিয়ে আপনি এটি খেতে পারেন। যা কিন্তু আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে।












Click it and Unblock the Notifications