ব্ল্যাক কফি ছাড়া দিন শুরু হয় না আপনার? জানুন উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে

এমন অনেকেই রয়েছেন যারা ব্ল্যাক কফি দিয়ে তাদের দিন শুরু করেন। এই কফি খাওয়া স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমন খারাপ। কারণ ব্ল্যাক কফি খেলে আপনার শরীরে নানান সমস্যা হতে পারে। জানুন ব্ল্যাক কফি খাওয়ার উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে।

অনেক গবেষণায় দেখা গেছে, ব্ল্যাক কফি যে ব্যক্তি নিত্যদিন খাচ্ছেন, তাদের টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে। ব্ল্যাক কফি শরীরের ইনসুলিন উৎপাদন বাড়িয়ে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে অর্থাৎ যারা সুগার রোগে ভুগছেন তারা কিন্তু ব্ল্যাক কফি খেতে পারেন।

black coffee

  • মানসিক চাপ কমবে

মানসিক চাপ কমাতে আপনি ব্ল্যাক কফি খেতে পারেন। কারণ এতে ক্যাফেইন একটু বেশি থাকে। এতে মস্তিষ্ক সক্রিয় থাকে। তাই এই ব্ল্যাক কফি খেলে আপনার মানসিক চাপ কমবে। মস্তিষ্ক ঠান্ডা থাকবে।

  • ওজন কমবে

যদি আপনি ওজন কমাতে চান, তাহলে ব্ল্যাক কফি খেতেই পারেন। ব্ল্যাক কফিতে ক্যালোরি খুব কম থাকে। এটি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। পাশাপাশি হজমের সমস্যা কমাতেও সাহায্য করে, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আবার ব্ল্যাক কফি খাওয়ার কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। জানুন এটি খেলে কী কী সমস্যা হয়।

  • ঘুমের ব্যঘাত ঘটে

ব্ল্যাক কফিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। যা মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করে। আর এই কারণে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে। তাই অনিদ্রা, দুশ্চিন্তা, অস্থিরতা, নার্ভাস হয়ে পড়ার মতন সমস্যা দেখা দেয়।

  • হজমের সমস্যা হয়

ব্ল্যাক কফিতে ক্যাফিনের মাত্রা বেশি থাকার কারণে হজমের সমস্যা অনেকের হয়। পেটের সমস্যায় ভোগেন অনেকে। আবার ব্ল্যাক কফি বেশি খেলে তা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর।

  • হার্টের সমস্যা হয়

যারা হার্টের রোগী তারা একদমই ব্ল্যাক কফি খাবেন না। এতে ক্যাফেইন আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে। আবার উচ্চ রক্তচাপের সম্ভাবনাও বাড়তে পারে।

  • গর্ভবতী মহিলারা খাবেন না

গর্ভবতী মহিলারা ভুলেও ব্ল্যাক কফি খাবেন না। কারণ এতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকায় আপনার গর্ভের শিশুর কিন্তু ক্ষতি হতে পারে। সেই সঙ্গে আপনার বমি হওয়ার সম্ভাবনাও থাকবে।

  • মাথাব্যথা কমবে, ক্লান্ত লাগবে

যে সকল ব্যক্তিরা প্রায় সময় ব্ল্যাক কফি খান, তাদের ক্যাফিইনের প্রতি একটা আসক্তি থাকে। যা ছাড়া কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। যে কারণে তারা যদি সময় মতন ব্ল্যাক কফি না পান তাহলে তাদের মাথাব্যথা হবে, ক্লান্ত লাগবে, বিরক্ত লাগবে সব সময়। তাই প্রচুর পরিমাণে ব্ল্যাক কফি খাওয়া এড়িয়ে চলুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+