শীতকালে রোদে বসা কি ভালো? এতে বড় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে না কমে

শীতকালে সূর্যের আলো শরীরে লাগানো খুব ভালো। এতে শরীর গরম থাকে। শুধু তাই নয়, বড় রোগের ঝুঁকি কমে। এমনকি ত্বকও উজ্জ্বল থাকে। তবে বর্তমান সময়ে সকলে খুব ব্যস্ত থাকেন। সকাল হতেই কাঁধে ব্যাগ নিয়ে সকলেই প্রায় অফিস বা কলেজে ছুটছেন।

আর একারণে ঠান্ডা থেকে রক্ষা পেতে হিটার, কম্বল ছাড়া মানুষের কিছু করার থাকে না। অনেকের গায়ে রোদ্দুর পর্যন্ত পড়ে না। যে কারণে মানুষের শরীরে অনেক বড় রোগের ঝুঁকি বাড়তে পারে। গায়ে রোদ না লাগলে কী কী সমস্যা হতে পারে, জানুন।

sunny day

  • ভিটামিন ডিয়ের ঘাটতি

শীতকালে রোদ্দুরে না বসলে শরীরের ভিটামিন ডিয়ের অভাব দেখা দিবে। হাড়কে ভালো রাখতে সাহায্য করে রোদ। তাই রোদে না বসলে আপনার হাড় দুর্বল হতে থাকবে। ঘাটতি হবে ভিটামিন ডিয়ের।

  • মানসিক চাপ কমবে

শীতের মরসুমে সপ্তাহে একদিন কিংবা দু’দিন হলেও সূর্যের আলো গায়ে লাগাবার চেষ্টা করবেন। এতে আপনার মানসিক চাপ কমবে। শুধু তাই নয়, মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন। সেই সঙ্গে আপনার মাথা থেকে দুশ্চিন্তা কমে যাবে। মাথার ব্যথা থাকলে তাও খুব সহজে কমবে।

  • হজম ক্ষমতা বাড়বে

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রোদে বসলে হজমের সমস্যা হবে না। তবে সূর্যের আলোতে বসলে আপনার হজম ক্ষমতা বাড়বে। সব খাবারই আপনি হজম করতে পারবেন।

  • ঘুমের সমস্যা কমবে

শীতের মরসুমে রোদে না থাকলে আপনার ঘুম রাতে ভালো হবে না। একমাস যদি আপনি শীতকালে গায়ে রোদ না লাগান কখনোই ভালোভাবে ঘুমোতে পারবেন না। আবার গা, হাত, পায়ে অত্যন্ত ব্যথা হবে।

  • এই রোগের ঝুঁকি বাড়ে

শীতের রোদ গায়ে না লাগলে শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি ছাড়াও জ্বর, সর্দি, কাশির ঝুঁকি বাড়তে পারে। তাছাড়াও এতে আপনার বড় রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই আগেই সাবধান হোন।

  • কী কী খাবেন

রোদ্দুরে বসার সঙ্গে সঙ্গে নিত্যদিন চর্বিযুক্ত মাছ, দুধ, কমলালেবু, ডিম ইত্যাদি খাবেন। এতেই আপনার শরীরের ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে শরীর সুস্থ থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+