একটু কষ্ট পেলেই চোখে জল আসে, কাঁদলে শরীরের কি আদৌও কোনও উপকার হয়?

ভালোবাসায় আঘাত পেয়ে কিংবা কোনও কারনে মনে কষ্ট পেয়ে কিংবা পরীক্ষায় কম নম্বর পেলে, আবার বাবা-মা বকলে বা কেউ ঠকালে সে কষ্ট অনেকেই ধরে রাখতে পারেন না। সে সময় তা সকলেই কিন্তু কান্নাকাটি করেন।

তবে আপনি কি জানেন, কাঁদলে মন, শরীর ভালো থাকে। এমনকি চোখও ভালো থাকে। ঝুঁকি কমে হার্ট অ্যাটাকেরও, এমনকি কমবে মানসিক চাপও। নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন। জানুন কান্নার উপকারিতা সম্পর্কে।

crying

  • চোখ পরিষ্কার থাকবে

যদি আপনি সপ্তাহে একবার বা দু’বার কাঁদেন, তাহলে কিন্তু আপনার চোখ পরিষ্কার হয়ে যাবে। কান্নার সময় চোখের জলে আমাদের চোখের মনি, চোখের পাতা সব ভিজে যায়। এতে আমাদের চোখ কখনোই জল শূন্য হয় না। যে কারণে আমরা চোখে ভালো দেখতে পাই। চোখ আমাদের পরিষ্কার হয়ে যায়।

  • ব্যকটেরিয়া

অনেক সময় চোখে ব্যাকটেরিয়ার ফলে চোখে নানা রকম সমস্যা হয়। চোখে জল থাকলে ব্যাকটেরিয়া, ভাইরাস কখনোই আপনাকে ছুঁতে পারবে না। যখন আপনার রাস্তায় বের হই তখন রাস্তার ধুলোবালি আমাদের চোখের ভেতর ঢুকে নানান সমস্যার সৃষ্টি করে। যে কারণে চোখে বড় রোগের ঝুঁকি বাড়ে। তাই চোখের জল ব্যাকটেরিয়া ও ভাইরাসকে ধ্বংস করতে খুব সাহায্য করে। তাই আপনি যদি সপ্তাহে একবার কিংবা দু'বার কাঁদেন তাহলে কিন্তু চোখে একদমই ব্যাকটেরিয়া জন্মাবে না।

  • মন ভালো থাকবে

বিশেষজ্ঞদের মতে, মন ভালো রাখতে সাহায্য করে কান্না। যখন আপনার খুব কষ্ট হবে, তখন যদি আপনি কাঁদেন, তখন মানসিক চাপ কমবে। মন ভালো থাকবে। শরীরটাও হালকা লাগবে।

  • মানসিক চাপ

মানসিক চাপ কমাতে অবশ্যই কাঁদবেন। কারণ অতিরিক্ত মানসিক চাপ থেকে আপনার শরীর আসতে আসতে নিস্তেজ হয়ে পড়বে। আর কাঁদলে উদ্বেগ আরও বাড়তে থাকে। তাই অতিরিক্ত চাপ কমাতেই কিন্তু আপনি কাঁদতে পারেন।

  • হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে

যদি আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান তাহলে মাঝে মধ্যে কাঁদা খুব দরকার। কাঁদলে বুকে থাকা কষ্ট অনেকটাই কমে যায় । সেই সঙ্গে শরীর ভালো থাকে।

  • ঘুম ভালো হয়

গবেষণায় দেখা গেছে, কাঁদলে আপনার শরীরের ভেতরে এমন কিছু হরমোন আছে যার ক্ষরণ বেড়ে যায়। যে কারণে ঘুম খুব তাড়াতাড়ি চলে আসে ।তাই আপনি ভালো ঘুমাতে মাঝেমধ্যে কাঁদতেই পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+