শরীর সুস্থ রাখতে সকল নারীদের খাদ্য তালিকায় পুষ্টি সম্মত এই খাবারগুলি রাখা দরকার

প্রত্যেকটি মহিলার খাদ্য তালিকার ওপর খুব নজর রাখা দরকার। তবেই তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। এতে শরীরে পুষ্টি পাবে। শরীর যদি ভালো না থাকে, তাহলে কিন্তু বড় রোগের ঝুঁকি বাড়বে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পিরিয়ড হওয়ার কারণে নারীদের শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়।

তাহলে তাদের রক্তশূন্যতার ঝুঁকি বাড়তে থাকে। হরমোনের পরিবর্তনের কারণে হাড়ের সমস্যা ও ডায়াবেটিস এবং হৃদরোগে আক্রান্ত হয়ে থাকে ব্যাক্তি। তাই এইসব ঝুঁকি কমাতে ছোটবেলা থেকে আপনার খাবারদাবারের ওপর বিশেষ নজর রাখতে হবে।

woman food

  • কী খেয়ে মহিলারা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবেন?

প্রত্যেকটি মহিলাকে নিত্যদিন স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখতে হয়। তবে তাদের শরীর ভালো থাকে তাদের। ভিটামিন, খনিজ, পুষ্টির ঘাটতি যেন মহিলার না থাকে সেদিকে বিশেষ নজর রাখতে হয়। তাই প্রত্যেকটির নারীর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে অবশ্যই তাদের খাদ্য তালিকায় এগুলি রাখা দরকার।

  • স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত কী

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকটি নারীদের অবশ্যই নিত্যদিন খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার রাখতে হবে। যাতে তাদের শারীরিক ও মানসিকভাবে ভালো থাকে। ২০ বছর বয়স থেকেই তাদের শরীরের প্রতি বিশেষ নজর নিতে হবে। না হলে কিন্তু বড় রোগের ঝুঁকি বাড়বে।

  • ক্যালসিয়ামযুক্ত খাবার

প্রত্যেকটি নারীর হাড় ও দাঁত ভালো রাখতে ক্যালসিয়ামযুক্ত খাবার দরকার। মহিলাদের হাড়ের ঘনত্ব অনেক সময় কমতে থাকে। যার কারণে আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি বেড়ে যায়। তাই তাদের ডায়েটে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হয়। ক্যালসিয়াম খাবার থাকলে তবেই তার হাড় ভালো থাকবে। যেমন- পালং শাক, মেথি শাক, বাদাম, দুধ, দই, পনির ইত্যাদি খেতে হবে।

  • আয়রন

মহিলাদের মাসিকের কারণে শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়। তাই আয়রনের ঘাটতির কারণে শরীরের রক্তশূন্যতা চলে আসে। তাই যাতে তাদের শরীরে আয়রনের ঘাটতি না হয়, তার কারণ তাদের আয়রন যুক্ত খাবার খেতে হবে। যেমন- সবুজ শাকসবজি, ব্রকলি, পালংশাক, ডালিম, আপেল, মাংস ইত্যাদি। এতে তাদের শরীরে রক্তশূন্যতা দূর হবে। এমনকি ক্লান্তি ভাব কমবে।

  • ফলিক অ্যাসিড

ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ গর্ভবতী মহিলাদের ভ্রূণের বিকাশে সাহায্য করে এটি। এটি নতুন রক্তকণিকা বাড়াতে সাহায্য করে। শিশুর মস্তিষ্ক, মেরুদন্ড বিকাশের ক্ষেত্রে সাহায্য করে ফলিক অ্যাসিড। মহিলাদের হরমোনের ভারসাম্য বজায় রাখতে, শরীরের দুর্বলতা কমাতে অবশ্যই তাদের ফলিক অ্যাসিডযুক্ত খাবার খাওয়া উচিত। তাই তাদের কমলালেবু, কলা, সবুজ শাকসবজি খাওয়া উচিত। কমলা লেবু, সবুজ শাক-সবজির পাশাপাশি ডাল, মটরশুঁটি, ডিম, মাছ মাংস একদমই খেতে ভুলবেন না।

  • কত গ্রাম মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থের মতে, প্রত্যেকটি নারী নিত্যদিন এক হাজার থেকে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, বর্তমানে ৩০ শতাংশ মহিলার আয়রনের ঘাটতি থাকে শরীরে। যে কারণেই তাদের রক্তশূন্যতার ঝুঁকি বাড়ে। তাই সবুজ শাকসবজি খেতে হবে। এতে আপনার শরীরে পুষ্টির ঘাটতিও পূরণ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+