মহিলারা খালি পেটে খেজুর খেলেই ভয়ে পালাবে এই রোগগুলি, পাবেন কাজের শক্তিও

খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা সকলেই জানি। যদি আপনি নিত্যদিন একটি করেও খেজুর খান, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। আর খালি পেটে খেজুর খাওয়ার অনেক উপকারিতা রয়েছে।

প্রতিটি মহিলার নিত্যদিন অন্তত দুটো থেকে তিনটে খালি পেটে খেজুর খাওয়া উচিত। যা খেলে তাঁরা নানান রোগ থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে বড় রোগেরও ঝুঁকি কমবে। গবেষণাতেই বা কী তথ্য উঠে এল, জানুন।

ছবি সৌজন্য- pexels

হরমোনের সমস্যা
গবেষণায় দেখা গেছে, যদি কোনও মহিলা খালি পেটে নিত্যদিন দুটো করে তিনটে খেজুর খান, তাহলে তাঁর শরীরে সঠিকভাবে কাজ করবে। রোগ প্রতিরোধের ক্ষমতা ও তার বাড়তে থাকবে। হরমোন জনিত সমস্যায় তাকে কখনোই ভুগতে হবে না।

রক্ত সঞ্চালন
খেজুর রক্ত সঞ্চালনকে উন্নত করতে সাহায্য করে। যাদের রক্তে সমস্যা রয়েছে বা পিরিয়ডের সমস্যা হয়, তাদের নিত্যদিন খালি পেটে খেজুর খাওয়া খুব দরকার। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যাভ্রূণের বিকাশ বাড়াতে সাহায্য করে। গর্ভবতী মহিলাদের কিন্তু খেজুর খাওয়া খুব দরকার।

পটাশিয়াম
গবেষণায় দেখা গেছে খেজুরে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। যা গর্ভবতী মহিলাদের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তবে বেশি পরিমাণে খাবেন না।

ম্যাগনেসিয়াম
খেজুরে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। তাই খেজুর খেলে আপনার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ হবে। প্রতিটি মহিলার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি যাতে না থাকে সেদিকেই লক্ষ্য রাখা উচিত।

কী কী যৌগ রয়েছে
খেজুরে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক থাকে, যা শরীর ভালো রাখতে সাহায্য করে। এতে আপনি কিন্তু কাজ করার শক্তি আরও বেশি পাবেন।

ডায়াবেটিস
ডায়াবেটিসের ঝুঁকি কমাতে খেজুর খাওয়া খুব দরকার। তাছাড়া যারা ডায়াবেটিসে আক্রান্ত তারাও কিন্তু খেজুর খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তবে যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে খেজুর খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+