খাঁটি না ভেজাল সরষের তেলে রান্না করে খাচ্ছেন? আসল তেল চিনুন এই উপায়ে

আমরা প্রত্যেকেই প্রায় রান্নায় সরষের তেল ব্যবহার করি। যদিও অনেকের সাদা তেল বা অলিভ অয়েল ব্যবহার করেন। তবে বেশিরভাগ মানুষই কিন্তু রান্নায় সরষের তেল খান। এতে কিন্তু খাবারের স্বাদ একটু বেশিই বাড়ে।

তবে বর্তমান সময়ে বাজারে ভেজাল তেলেরও উপদ্রব বেশ বড়েছে। ভেজাল তেল খেলে হার্ট অ্যাটাক, ক্যানসার, উচ্চ রক্তচাপের ঝুঁকিও ক্রমশই বাড়তে থাকে। খাঁটি সরষের তেল দিয়ে আপনি রান্না করছেন কিনা, তা জানবেন কোন উপায়ে।

Mustard oil

  • রঙ দেখে চিনুন

যখন আপনি সরষের তেল কিনবেন তখন দেখবেন তেলের রঙ গাঢ় ধূসর কিনা। হালকা হলুদ রঙ দেখলে বুঝবেন এতে ভেজাল মেশানো রয়েছে। ধূসর রঙের তেল খাঁটি তেল।

  • হাতে, পায়ে ঘষুন

তেল কেনার পরে প্রথমে আপনি হাতে, পায় বা হাতের তালুতে ঘষুন। যদি দেখেন যে তেল থেকে রঙ বেরোচ্ছে তাহলে বুঝবেন এই তেলে ভেজাল মেশানো রয়েছে। কারণ খাঁটি সরষের তেল থেকে রঙ কখনোই বের হবে না।

  • গন্ধ

আবার আপনি খুব সহজেই গন্ধের মাধ্যমে সরষের তেল খাঁটি কিনা তা বুঝতে পারেন। কারন সরষের তেলের গন্ধ থেকে তীব্র বা ঝাঁঝালো গন্ধ বেরোয়। যা আপনার চোখে জল পর্যন্ত এনে দিতে পারে। আর ভেজাল তেল থেকে কখনোই গন্ধ বেরোবে না।

  • ফ্রিজে রাখুন

ফ্রিজে রেখে খুব সহজেই আপনি বুঝতে পারবেন সরষের তেল খাঁটি কিনা। যদি আপনি সরষের তেল ফ্রিজে রাখেন, আর তেল যদি জমতে থাকে, তাহলে বুঝবেন এই তেল ভেজাল। কারণ যখন সরষের তেল খাঁটি হলে তা কিন্তু কখনোই জমবে না। কারণ এই সরষের তেলে যদি পাম তেল মেশানো থাকে তাহলে সেই তেল কিন্তু খুব সহজেই জমে যায়।

  • নাইট্রিক অ্যাসিড মেশান

সরষের তেলে নাইট্রিক অ্যাসিড মেশাবার চেষ্টা করুন। যদি দেখেন রঙয়ের পরিবর্তন হচ্ছে, তাহলে বুঝবেন নকল তেল। রঙ না বেরোলে বুঝবেন সেই তেল আসল।

  • কড়াইতে দিন তেল

সরষের তেল কেনার পর রান্না করার সময় প্রথমে কড়াইতে তেল দেবেন। যদি দেখেন খুব ধোঁয়া হচ্ছে , গন্ধ আসছে, চোখে জল আসছে তাহলে বুঝবেন এই তেল আসল। আর নকল তেল হলে আপনার ধোঁয়া বেশি উঠবে না, গন্ধও ভালো আসবে না। তেল কেনার পর সব সময় দেখবেন তেলের রঙ সোনালী কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+