কাছের মানুষকে একটু জড়িয়ে ধরলেই শরীর, মন থাকবে শান্ত! জানুন আলিঙ্গন করার উপকারিতা
শুরু হয়ে গেছে ভালোবাসা সপ্তাহ। আর এই সময় একটি বিশেষ দিন হল ১২ ফেব্রুয়ারি। যেদিন সকলে হাগ ডে পালন করেন অর্থাৎ এই দিনটি হল আলিঙ্গন করার দিন। আপনি কি জানেন আলিঙ্গন করার অনেক উপকারিতা রয়েছে।
সামান্য একটু জড়িয়ে ধরলে শরীর, মন দুইই শান্ত থাকে। এমনকি ভালো থাকে হার্টও। এমনকি ঝুঁকি কমে হার্ট অ্যাটাকেরও। তাই মনের মানুষকে এই বিশেষ দিনে করুন আলিঙ্গন। জানুন আলিঙ্গন করার উপকারিতা সম্পর্কে।

- মেজাজ
যদি আপনি আপনার মেজাজ ভালো রাখতে চান, তাহলে আপনি আলিঙ্গন করতে পারেন। আলিঙ্গন করলে উত্তেজনা শরীর থেকে কমে যায়। এতে হ্যাপি হরমোন ভালোভাবে নিঃসৃত হয়। যা মেজাজকে উন্নত রাখবে।
- মানসিক চাপ
মানসিক চাপ দূর করতে আপনি আলিঙ্গন করতে পারেন মনের মানুষকে। তাহলে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা কমতে শুরু করে। যা কমে গেলে মানুষের চাপ ও উদ্বেগের মতো সমস্যাও কিন্তু কমতে থাকবে। এমন কি শরীরও আপনার সুস্থ থাকবে।
- বড় রোগের ঝুঁকি কমে
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আলিঙ্গন করলে শরীর সুস্থ থাকে। এতে আপনার বড় রোগের ঝুঁকি কমবে। তাই আপনি ধ্যান করতে পারেন। মন শান্ত থাকবে। আবার হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমবে। হার্টও ভালো থাকবে। তাই প্রিয়জনকে কিন্তু আপনি আলিঙ্গন করতেই পারেন।
- স্মৃতিশক্তি বাড়ে
স্মৃতিশক্তি বাড়াতে আলিঙ্গন করা খুব দরকার। এতে অক্সিটোসিন হরমোন শরীর থেকে নিঃসরণ হয়। যা মনকে ভালো রাখে। মানসিক চাপ কমে ও মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে।
- শরীরে শান্তি আসে
আলিঙ্গন করলে শরীর থেকে ভয় দূর হয়। শরীরে শান্তি আসে। এতে আপনার কাজের উদ্যম বাড়বে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। এমনকি হার্টও ভালো থাকবে স্বাস্থ্যও ভালো থাকবে।
- কী তথ্য উঠে এল গবেষণায়
আলিঙ্গন করলে কমে বড় রোগের ঝুঁকি। সাইকোলজিক্যাল সাইন্স জার্নালের একটি গবেষণা থেকে এমনটাই জানা গেছে। তাই মানসিক চাপ কমাতে আপনি আলিঙ্গন করতেই পারেন।
- সুখ বাড়বে
আলিঙ্গন করলে অক্সিটোসিন হরমোনের মাত্রা বাড়ে। আর এটিকে সুখী হরমোন বলা হয়। তাই এটি করলে আপনার জীবনের সুখ বাড়তে থাকবে। মানসিক চাপ দূর হবে।












Click it and Unblock the Notifications