ওজন কমাতে এই ভাবে রান্না করে খান কাঁচা পেঁপে
কাঁচা পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, যা খেতে আমরা সকলেই প্রায় ভালোবাসি। যাদের পেটের সমস্যা রয়েছে তারা কিন্তু নিত্যদিন কাঁচা খেতে পারেন। পেঁপে খেলে ওজনও নিয়ন্ত্রণে থাকে। তাছাড়া এই সবজিতে অনেক গুণ রয়েছে। যা খেলে স্বাস্থ্য ভালো থাকার পাশাপাশি বহু রোগের কিন্তু ঝুঁকি কমবে।
এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যে কারণে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না। মল নরম হবে। তবে আপনি যদি ওজন কমাতে চান তাহলে কাঁচা পেঁপে এইভাবে রান্না করে খেতে পারেন। দেখুন কোন পদ্ধতিতে রান্না করবেন কাঁচা পেঁপে।

ওজন কমাতে আপনি কাঁচা পেঁপে খেতে পারেন। এই সবজিটি রান্না করা খুব সহজ। ওর জন্যই কাঁচা পেঁপে বড় বড় করে কেটে ধুয়ে আলাদা করে রাখবেন। এরপর পেঁয়াজ, টম্যাটো, রসুন, আদা নিয়ে পেস্ট করে নেবেন। তারপর একটি প্যানে বা একটি কড়াইতে সামান্য তেল দেবেন।
দিয়ে যাতে সামান্য জিরে ফোড়ন, লাল লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবেন। তারপরে যাতে একটু হলুদ, গোলমরিচ, নুন দিয়ে নাড়বেন। তারপরে কাঁচা পেঁপে গুলো দিয়ে সব সবজি দিয়ে আরেকবার ভালোভাবে ভেজে ঢেকে রাখবেন।
তারপর সামান্য পরিমাণ জল দেবেন। তারপর যখন কাঁচা পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। তারপর তাতে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। এটি খেতেও কিন্তু দারুন লাগে। আর খেলে কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি থাকবে।
যদি আপনি কাঁচা পেঁপে তরকারি খেতে না চান তাহলে কাঁচা পেঁপের স্যুপ খেতে পারেন। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। এমনকি ফাইবারের ঘাটতি থাকলে তাও কিন্তু দূর হবে। তাই পেঁপের খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে সেদ্ধ করে নিন।
তারপর পেঁপে ম্যাশ করে নিন। তারপরে একটি প্যানে পেঁয়াজ, গাজর, মটর, রসুন দিয়ে হালকা করে ভাজুন। তারপরে আপনি পেঁপে দিয়ে দিন। তারপরে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সামান্য নুন আর ধনেপাতা দিয়ে দিন। এটি খেতে কিন্তু অসাধারণ লাগবে।












Click it and Unblock the Notifications