Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দ্রুত শরীরের বাড়তি মেদ ঝরাতে চাইছেন, ভরসা রাখুন রসুনের ওপর, তবে শুধু খেতে হবে এই ভাবে

বর্তমান সময়ে সকলেই স্লিম ফিগার ধরে রাখতে চান। ওজন কম থাকলে শরীর কিন্তু ভালো থাকে। এতে হার্ট অ্যাটাক, ডায়াবেটিসের ঝুঁকি অনেক কম থাকে। তবে আপনি যদি ওজন কমাতে চান, তাহলে কিন্তু জিমে না গিয়েও দ্রুত ওজন কমাতে পারেন।

তবে আপনাকে কাঁচা রসুন এইভাবে খেতে হবে। দেখুন কীভাবে কাঁচা রসুন খেলে আপনার ওজন হু হু করে কমবে। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। শরীর ফিট থাকবে।

Garlic

  • রসুন ও উষ্ণ গরম জল

রসুন আর উষ্ণ গরম জল একসঙ্গে খান। প্রথম একটি রসুন ভালোভাবে পেস্ট করে নিন। তারপরে উষ্ণ গরম জলের সঙ্গে রসুন মিশিয়ে কিছুক্ষণ ফোটান। তারপর সেটি খান। খেলে আপনার ওজন হু হু করে কমবে। পেটের বাড়তি মেদও ঝরবে।

  • রসুন ও লেবুর রস

দ্রুত ওজন কমাতে রসুন ও লেবুর রস খেতে পারেন। লেবু রস করে তাতে রসুন পেস্ট দিয়ে দিন। এটি খেলে আপনার ওজন কমবে। সেই সঙ্গে হজম ক্ষমতাও বাড়বে। খিদেও বেশি পাবে না। শরীরের বাড়তি মেদ কমবে। এমনকি শরীর আপনার ফিট থাকবে।

  • মধু ও রসুন

মধু ও রসুন একসঙ্গে খেলে ওজন খুব তাড়াতাড়ি কমে। কারণ মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই এগুলি একসঙ্গে খেলে আপনার গ্যাস-অম্বলের সমস্যা থাকলে, তাও কমবে। সেই সঙ্গে ক্যানসার রোগের ঝুঁকি কমবে।

  • রসুন তেল

ওজন কমাতে খুব ভালো কাজ করে রসুন তেল। তাই প্রথমে তেল গরম করে নিন। তারপর রসুন পেস্ট করে সেই তেলে দিয়ে দিন। তারপর সেই রসুন তেল আপনি কোনও স্যালাড, শাকসবজির সঙ্গে খেতে পারেন। এটি খেলে আপনার ওজন খুব তাড়াতাড়ি কমবে। সেই সঙ্গে আপনার ত্বক আরও উজ্জ্বল হবে।

  • রসুন ও নুন

দ্রুত ওজন কমাতে রসুন ও নুন এক সঙ্গে খান। এটি আপনার পেটে চর্বি কমাতে সাহায্য করবে। নুন আর রসুন একসঙ্গে পেস্ট করে আপনি খেতে পারেন। তবে এটি সপ্তাহে দুই থেকে তিন দিন খাবেন। তার থেকে বেশি নয়। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তবে এটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+