শুধু জল দিয়ে আঙুর ধুচ্ছেন, ঠিক করছেন তো? কীভাবে ধোবেন এই ফল
বর্তমানে বাজারে কিন্তু প্রচুর আঙুর পাওয়া যাচ্ছে। আঙুর খেতে কমবেশি সকলেই ভীষণ পছন্দ করেন। রসালো মিষ্টি এই ফলটি বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ভীষণ পছন্দের। বর্তমানে আঙুরকে কিন্তু পোকামাকড় ও কীটনাশকের হাত থেকে রক্ষা করতে কৃষকরাও কিন্তু নানান ধরনের কীটনাশক ব্যবহার করছেন। এখানে কিন্তু পোকামাকড় মারার রাসায়নিক দেওয়া হয়।
যা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। তাই আঙুর কিন্তু ভালোভাবে ধুয়ে তবেই আপনাকে খেতে হবে। কারণ কীটনাশক শরীরে প্রবেশ করলে হজমের সমস্যা হবে, হরমোনের ভারসাম্যহীনতা হতে পারে, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে নানান সমস্যা হবে। আবার ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে। তাই আগেই সাবধান হোন আপনিও।

- নুন জল
প্রথমে আঙুর প্রায় এক লিটার জলে দু’চামচ নুন দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপরে আবারও ভালো জল দিয়ে ধুয়ে নিন। তাহলে আঙুরে যদি কোনও কীটনাশক থাকে, তা কিন্তু সহজেই ধুয়ে যাবে।
- বেকিং সোডা
আবার আঙুর ধুতে আপনি কিন্তু বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এক কাপ জলে এক যেমন বেকিং সোডা দিন, দিয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। পরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। গবেষণায় দেখা গেছে, ব্রেকিং সোডা কীটনাশক দূর করতে সাহায্য করে। শুধু আঙুর নয়, এদিয়ে আপনি সব রকম সবজি, ফল সবই ধুতে পারেন।
- ভিনেগার
এক কাপ ভিনেগার, তিন কাপ জল নিন, তাতে আঙুর দশ মিনিট ভিজিয়ে রাখুন। তারপরে আবারও ভালো জল দিয়ে ধুয়ে নিন। এটি কিন্তু খুব সহজেই আঙুরে থাকে কীটনাশক মরে যাবে। ব্যাকটেরিয়া একদমই থাকবে না। তবে এর কিন্তু স্বাদ একদমই বদলাবে না।
- ধোয়ার পাত্র
বর্তমানে বাজারে কিন্তু বেশ কিছু ফল, সবজি ধোয়ার পণ্য পাওয়া যায়। যা কীটনাশক দূর করতে সাহায্য করে। তাই এই ধরনের এই ধোয়ার পাত্রে শাকসবজি ও ফল ভিজিয়ে রাখার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
- চোখের জন্য ভালো
স্বাস্থ্যের জন্য খুব ভালো আঙুর। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আবার এই ফল খাওয়া চোখের জন্য ভালো। আবার হাড় ভালো রাখতো সাহায্য করে। এতে ভিটামিন কে, বি এবং খনিজ সমৃদ্ধ। যদি নিত্যদিন আপনি খেতে পারেন তাহলে আপনার বড় রোগেরও ঝুঁকি কমবে। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications