মুখের স্বাদ ফেরাতে আপনিও বাড়িতে বানান এই সুস্বাদু চাটনি, রইল রেসিপি
অনেক সময় আমাদের মুখে খাবারের স্বাদ থাকে না। আবার জ্বর, সর্দি, কাশি হলে তো কোনও কথাই নেই, খাওয়ার ইচ্ছাও চলে যায়। এই সময় কোনও কিছুই খেতে ভালো লাগে না। তবে এই সময় যদি টক, মিষ্টি হালকা চাটনি হয়, তাহলে কিন্তু মুখের স্বাদ বাড়ে।
আপনি কিন্তু যদি মুখের স্বাদ ফেরাতে চান, তাহলে অবশ্যই টক, মিষ্টি এই টম্যাটোর চাটনি ঘরে খুব সহজেই তৈরি করতে পারেন। দেখে নিন এই চাটনি কীভাবে তৈরি করবেন, করতেই বা কী কী লাগবে।

- এই চাটনিতে বানাতে কী কী উপকরণ লাগবে
টম্যাটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন, জিরে, সরষে, হিং, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, তেল, ধনেপাতা।
- কীভাবে তৈরি করবেন
প্রথমে টম্যাটো ভালোভাবে ধুয়ে কেটে নিন। তারপর পেঁয়াজ, কাঁচালঙ্কা ও রসুন ছোট ছোট করে কেটে নিন।
তারপর গ্যাসে একটি কড়াই বসান। তাতে তেল দিন। তেল ভালোভাবে গরম করে নিন। তাতে তারপর তাদের সামান্য সরষে ও জিরে দিন। তারপর তাতে দিয়ে দিন সামান্য পরিমাণ হিং। তারপর দিন কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিন। দিয়ে ভালোভাবে ভাজুন। যতক্ষণ না সোনালী হচ্ছে ততক্ষণ ভাজবেন।
তারপর তাতে হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে ভালো ভাবে মেশাতে থাকুন। তারপর তাতে কেটে রাখা ট্ম্যাটো দিয়ে একটু নেড়ে নিয়ে ঢেকে দিন। যতক্ষণ না টম্যাটো গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকনা সরাবেন না।
এরপর টম্যাটো ভালোভাবে গলে গেলে গ্যাস বন্ধ করে মিশ্রণটি ভালোভাবে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটি একবার মিক্সারে পেস্ট করে নিন। করা হয়ে গেলে তাতে সামান্য গুড় গ্রেট করে দিয়ে দিন। এবার ভালোভাবে চাটনি মিশ্রনের সঙ্গে গুড় মিশিয়ে নিন। তারপরে একটি পাত্রে চাটনি কিছুক্ষণ রেখে দিন। তারপরে তাতে সামান্য ধনেপাতা দিয়ে আপনি সকলকে পরিবেশন করতে পারবেন। এটি ধোসা, ইডলি, পরোটা, ভাত, রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে।












Click it and Unblock the Notifications