সুস্বাদু ও হেলদি ব্রেকফাস্ট খেতে আপনিও বাড়িতে বানাতে পারেন এই প্যানকেকগুলি

রোজকার ব্রেকফাস্টে কী খাওয়া হবে, তা নিয়ে সকলেই যেন প্রায় সময়ে নাজেহাল হয়ে থাকেন। অফিস যাওয়ার তাড়াহুড়ায় ভালো খাবার অনেকেই খেতে পারেন না। তছাড়া আবার সকালে হেলদি খাবার সকলেই খেতে চান, যা নিয়ে চিন্তায় পরে যান অনেকেই।

তবে আপনি যদি স্বাদে সুন্দর খাবার খেতে চান ও সহজভাবে রান্না করতে চান, তা আবার স্বাস্থ্যকরও হবে তাহলে, কিন্তু আপনি ব্রেকফাস্ট এই প্যানকেকগুলি রাখতে পারেন। যা কিন্তু আপনার শিশুকে স্কুলের টিফিনেও দিতে পারেন। দেখুন কী বানাবেন এবং কীভাবে বানাবেন।

pancake

  • ভেজ প্যানকেক

একটি পাত্রে প্রথমে আপনি কিছুটা ভুট্টা সেদ্ধ করে নেবেন। তাদের কিছুটা কাঁচা পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, একটু ধনেপাতা, পনির, কর্নফ্লাওয়ার, ময়দা, চিলি ফ্লেক্স, ওরিগ্যানো, সামান্য নুন দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবেন। তারপরে একটি তাওয়াতে সামান্য তেল দিয়ে পেস্টটা ভেজে নেবেন। তাহলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা প্যানকেক।

  • কলার প্যানকেক

যদি আপনি ফলের প্যানকেক খেতে চান, তাহলে কলার প্যানকেক খেতে পারেন। যেমন কিছুটা বাদামের সঙ্গে কিছু ড্রাই ফুটস প্রথমে কেটে নেবেন। তারপর কিছুটা গুড় আর জল নিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। তারপর এতে একটুখানি কলার খোসা ছাড়িয়ে ভালোভাবে ম্যাশ করে দেবেন। সামান্য ময়দা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন। তারপর তাওয়াতে মাখন বা ঘি দিয়ে আপনি পেস্টস্টা দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আপনার কলার প্যানকেক।

  • মিষ্টি আলুর প্যানকেক

মিষ্টি আলু খেতে আমরা কমবেশি সকলেই ভালোবাসি। আপনি মিষ্টি আলু দিয়েও প্যানকেক বানাতে পারেন। যেমন একটি বড় পাত্রে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, ব্রাউন সুগার, দারচিনি ভালোভাবে পেস্ট করে নেবেন। তারপরে মিষ্টি আলু দুধ ভালো ভাবে মিশিয়ে নেবেন। তারপরে একটি পাত্রে কিছুটা পরিমাণ হালকা করে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে পেস্টটা দিয়ে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে মিষ্টি আলুর প্যানকেক।

  • ওটসের প্যানকেক

ওটস খেতে আমরা কমবেশি সকলেই ভালোবাসি। তবে নিত্যদিন ওটস, ফল দিয়ে খেতে ভালো লাগবে। তা কিন্তু নয়। তাই আপনি ব্রেকফাস্টে অবশ্যই রাখতে পারেন ওটসের প্যানকেক। যার জন্য প্রথমে আপনাকে ওটস ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর তাতে বেকিং পাউডার, দারচিনি, নুন দিতে হবে। দিয়ে সামান্য ডিম, মাখন, সামান্য দুধ আর চিনি দিয়ে আবারও একবার পেস্ট করে নিতে হবে।

ঘি দিয়ে ভালোভাবে একটু প্যানকেকের আকারে ভেজে নেবেন। তাহলেই তৈরি হয়ে যাবে ওটসের প্যানকেক। তার উপরে আপনি সামান্য চকোলেট সিরাপ দিয়ে পরিবেশন করতে পারেন। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+