শীতে শরীর গরম রাখতে সাহায্য করে বিটের এই রেসিপিগুলি, কীভাবে বানাবেন
শীতকালে বাজারে প্রচুর পরিমাণে বিট পাওয়া যায় । যা খেতে অনেকেই ভীষণ ভালোবাসেন। তবে অনেকেই এই সবজি একদমই মুখে তুলতে চান না। তবে বিটে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টের মতন গুণ রয়েছে। যদি আপনি শীতকালে নিত্যদিন বিট খেতে পারেন, তাহলে আপনার শরীর সুস্থ থাকবেই।
শুধু তাই নয়, পাশাপাশি আপনার বড় রোগের ঝুঁকি কমবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। এমনকি শরীরকে ভেতর থেকে গরম রাখতে সাহায্য করে বিট। আপনি নিজেও বিট খেতে একদমই পছন্দ না করেন তাহলে কিন্তু বিটের চারটি রেসিপি রান্না করে খেতে পারেন। যা স্বাদে কিন্তু অসাধারণ।

- বিটের পরোটা
শীতকালে আপনি ব্রেকফাস্ট রাখতেই পারেন বিটের পরোটা। এটি আপনার পেট পরিষ্কার রাখবে। সেই সঙ্গে শরীরের শক্তি পাবেন। শরীর গরম থাকবে। চায়ের সঙ্গে একটি বিটের পরোটা খেলে পেট আপনার অনেকক্ষন ভর্তি থাকবে।
- বিটের চিপস
আপনি কিন্তু শীতকালে বিটের চিপসও বানিয়ে খেতে পারেন। বিটকে ভালোভাবে ঘষে নিন। তাতে নুন দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দশ মিনিট মেখে তারপরে কিন্তু ওটাকে এমনি হালকা তেলে ভেজে খেতে পারেন। তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনি কিন্তু আলু আর বিট সেদ্ধ করে আপনি কিন্তু হালকা মেখে টিকিয়া বানিয়েও খেতে পারেন। এটি খেতে কিন্তু অসাধারণ।
- বিটের স্যুপ
শীতকালে বিটের স্যুপ খেলে আপনার রক্তাল্পতা দূর হবে। সেই সঙ্গে শরীর সুস্থ থাকবে। প্রথমে বিট ভালোভাবে সেদ্ধ করে নেবেন। তারপর গাজর ভালোভাবে সেদ্ধ করে আপনি স্যুপ বানাতে পারেন। এতে গোলমরিচগগুঁড়ো আর নুন দিতে পারেন। সামান্য লেবুর রস দিতে পারেন। যাতে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায়।
- বিটের হালুয়া
আপনি যদি মিষ্টি খেতে ভালোবাসেন, তাহলে বিটের হালুয়া খেতে পারেন। বিটকে ভালোভাবে কষিয়ে ভেজে নিন। তারপর তাতে সামান্য দুধ আর চিনি দিয়ে ভালোভাবে দুধের গুঁড়ো মিশিয়ে নিন। তারপর ভালোভাবে নাড়তে থাকবেন। তাহলেই তৈরি হয়ে যাবে বিটের হালুয়া।
- কী কী গুণ রয়েছে
বিশেষজ্ঞদের মতে, যে ব্যক্তি নিত্যদিন বিট খান তার শরীর থেকে টক্সিন দূর হয়ে যায়। বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতা, রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া আয়রন থাকে। যা রক্তশূন্যতা দূর করে।












Click it and Unblock the Notifications