Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সর্ষে ইলিশ থেকে ইলিশ পোস্তয় জমে উঠুক আপনার বর্ষা, রইল রেসিপি

বর্ষার মরসুমে মন কিন্তু একটু ইলিশ ইলিশ করেই। আর এই সময় পাতে ইলিশ মাছ থাকলে মুখে হাসি লেগে থাকে সবারই। সকলেই ইলিশ খেতে ভীষণ ভালোবাসেন। আপনি যদি এই মাছ খেতে ভালোবাসেন তাহলে সর্ষে পোস্ত ইলিশ কিংবা বেগুন ইলিশের ঝোল বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। কীভাবে বানাবেন, রইল রেসিপি।

প্রথমেই আসি সর্ষে ইলিশের কথায়। এটি বানাতে আপনার লাগবে ইলিশ মাছ, সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে, সরষের তেল, নুন। কীভাবে বানাবেন

illish

প্রথমে ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে কেটে তাতে হলুদ গুঁড়ো, নুন মাখিয়ে রেখে দেবেন। তারপর তাতে সামান্য পরিমাণ তারপর সর্ষে, নুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেঁটে নেবেন। তারপর সর্ষে বাটা একটি ছাকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেবেন।

এরপরে গ্যাস ওভেন জ্বালিয়ে একটি কড়াই বসাবেন। তাতে সামান্য পরিমাণ সরষের তেল, কালোজিরে হালকা করে ভেজে নেবেন। তাতে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে জল ঢেলে দেবেন। জল ফুটলে নুন ও হলুদ মাখানো মাছগুলি দিয়ে দিতে হবে।

তারপরে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মাছ গুলো ফুটিয়ে নেবেন। তারপর ঢাকা খুলে বেটে রাখা সর্ষে ঢেলে দেবেন। তারপর সামান্য নুন দিয়ে আরও কিছুক্ষন মাছটি ফুটতে দেবেন। তারপরে আপনি ঢাকা খুলে যদি দেখেন মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাহলে তার ওপর সামান্য পরিমাণ সরষের তেল ঢেলে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন। তাহলে তৈরি হয়ে যাবে আপনার সর্ষে ইলিশ। গরম ভাতে এই সর্ষে ইলিশ খেতে কিন্তু অসাধারণ লাগে।

  • ইলিশ পোস্ত

কীভাবে বানাবেন- ইলিশ, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন, সরষের তেল, চিনি।

কীভাবে বানাবেন- প্রথমে ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে নুন, হলুদ আর সরষের তেল মাখিয়ে নেবেন। তারপর কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নেবেন। তাতে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, ছেঁড়া কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে মাছগুলি দিয়ে সামান্য পরিমাণ জল ঢেলে দেবেন। মাছ ফুটে এলে তাদের সামান্য পরিমাণ নুন দিয়ে তাতে তার উপরে দিয়ে দেবেন সামান্য তেল। একদমই সামান্য পরিমাণ চিনি আর একটা কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন। তাহলেই রান্না হয়ে যাবে সর্ষে পোস্ত ইলিশ।

  • কালো জিরে কাঁচালঙ্কা ইলিশ

যদি আপনি খুব হালকা ভাবে ইলিশ মাছ খেতে চান, তাহলে কালো জিরে কাঁচালঙ্কা দিয়ে ইলিশের ঝোল খেতে পারেন। কীভাবে বানাবেন এবং কী কী উপকরণ লাগবে, দেখুন। বানাতে লাগবে ইলিশ মাছ, কাঁচা লঙ্কা, টম্যাটো বাটা, কালোজিরা, আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, সরষের তেল।

কীভাবে বানাবেন- মাছ প্রথমে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর তাতে কাঁচালঙ্কা, কালোজিরা, তারপর কাঁচালঙ্কা, কালোজিরা বেটে নিতে হবে। তারপর মাছে নুন, হলুদ মাখিয়ে হালকা আঁচে ভেজে রাখতে হবে।

মাছ তুলে ওই তেলেই আপনি সামান্য পরিমাণ কালো জিরে, ফোড়ন দিয়ে তাতে আদা বাটা, টম্যাটো বাটা, কাঁচালঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নেবেন। মশলা কষিয়ে পরিমাণ মতন জল, কালোজিরে বাটা, নুন আর চিনি দিয়ে ভালোভাবে ঝোলটা ফুটতে দিবেন। ফুটে এলে ভাজা মাছ আর গোটা কাঁচালঙ্কা দিয়ে খানিকক্ষণ মাছটা ঢেকে রাখবেন অল্প আঁচে। তারপর গরম গরম কালোজিরা কাঁচালঙ্কা পরিবেশন করবেন।

  • বেগুন ইলিশের ঝোল

বেগুন ইলিশের ঝোল খুব সহজেই আপনি বাড়িতে রান্না করতে পারেন। যার জন্য লাগবে ইলিশ মাছ, টম্যাটো পেস্ট, বেগুন, আলু কয়েকটা বড়ি, সরষের তেল, জিরে, কাঁচা লঙ্কা, নুন, আদাবাটা।

কীভাবে বানাবেন- প্রথমে একটি কড়াইতে ভালোভাবে গরম করে নেবেন। তারপর ইলিশ মাছগুলো হালকাভাবে ভেজে তুলে রাখবেন। তারপর সেই তেলেই ভালোভাবে আলুগুলো ভেজে রাখুন। তারপরে আলু তুলে তাতে বড়ি দিয়ে ভালোভাবে বড়িগুলো ভেজে রাখুন। সেই বড়ি তুলে তাতে সামান্য পরিমাণ কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে দিন। তারপর ভালোভাবে কষান। কষে এলে আপনি দিয়ে দেবেন টম্যাটো পেস্ট ভালোভাবে নাড়তে থাকবেন।

তেলে সামান্য পরিমাণ হলুদ, ভাজা আলু, বেগুন, বড়ি দিয়ে দু’মিনিট ভালো হবে কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে দিন। তারপর ভালোভাবে কষান। তেল ছেড়ে এলে আপনি দিয়ে দেবেন টম্যাটো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন। তেলে সামান্য পরিমাণ হলুদ, ভাজা আলু বেগুন বড়ি দিয়ে দু’মিনিট ভালোভাবে নাড়ুন।

ভালোভাবে কষাবেন। তারপরে ভাজা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তারপরে কিছুক্ষণ পর আপনি তাদের একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রাখবেন। তাহলেই তৈরি হয়ে যাবে ইলিশের ঝোল। গরম ভাতের সঙ্গে যদি রবিবার ইলিশের ঝোল পান তাহলে কেমন লাগবে বলুন তো!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+