বর্ষাকালে বাড়িতেই বানান রেস্টুরেন্ট স্টাইলের এই স্ন্যাঙ্কসটি, রইল রেসিপি

বর্ষাকালে খাবার ইচ্ছা সকলেই একটু বেড়ে যায়। বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হলে মন যেন চায় আলুর চপ, ফুরুলি খেতে। সেই সঙ্গে যদি চিকেন পকোড়া পাওয়া যায় যেন স্বর্গ সুখ বলে মনে হয়।

যদি আপনই পুষ্টি সম্মত স্ন্যাকস খেতে চান, তাহলে অবশ্যই বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে বানাতে পারেন স্পাইসি ক্রিস্পি ফ্রায়েড কর্ণ। কীভাবে বানাবেন, বানাতেই বা কী কী উপকরণ লাগবে, জানুন। এই রেসিপিটি শুধু যে আপনার মুখের স্বাদ ফেরাবে তা নয়, এটি শরীরের জন্যও খুব উপকারী।

coocking

  • উপকরণ

স্পাইসি ক্রিস্পি ফ্রায়েড কর্ণ বানাতে লাগবে- ভুট্টা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ, লঙ্কাগুঁড়ো, আমচুর গুঁড়ো, নুন, তেল, চাট মশলা। ঘরের এই উপকরণ দিয়ে আপনিও সহজেই বাড়িতে এই রেসিপিটি বানাতে পারেন। কীভাবে বানাবেন, দেখুন।

  • কীভাবে বানাবেন

প্রথমে একটি পাত্রে জল নেবেন, তাতে সামান্য কিছু নুন দিয়ে ভালোভাবে জলটা ফুটতে দেবেন। তারপরে ভুট্টা থেকে তার দানাগুলোকে আলাদা করে সেই জলে দানাগুলো তিন চার মিনিট ফুটিয়ে নেবেন। তারপর সে জলটা ঝরিয়ে নেবেন।

তারপর ভুট্টার দানায় কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য পরিমাণ আটা দিতে পারেন। তাতে গোলমরিচ গুঁড়ো, নুন আমচুর গুঁড়ো, চাট মশলা ভালোভাবে মেখে নেবেন। মেখে রেখে দেবেন আধ ঘন্টা। তারপরে একটি পাত্রে কিছুটা তেল গরম করবেন। (সাদা তেল দিয়ে ভাজলে ভালো হয়)

তারপরে মেখে রাখা ভুট্টার দানাগুলি একটা একটা করে দিয়ে দেবেন গরম তেলে। খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু ফ্রাই হয়ে যায়। তারপরে তেল থেকে তুলে দশ মিনিট এভাবে রেখে দেবেন। তাহলেই তৈরি হয়ে যাবে স্পাইসি ক্রিস্পি ফ্রায়েড কর্ণ। আপনি যখন এটি পরিবেশন করবেন সেই সময় এর ওপরে কিছুটা গোলমরিচ গুঁড়ো, বিট নুন, লেবুর রস, চাট মশলা ছড়িয়ে দিতে পারেন। এটি খেতেও কিন্তু অসাধারণ লাগে। বর্ষাকালেও আপনি কিন্তু খেতে পারেন এই স্ন্যাকসটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+