আপনিও কি মঙ্গলবার ও শনিবার নিরামিষ খাবার খান? তাহলে বাড়িতেই বানান আলুর হালুয়া

মঙ্গলবার কিংবা শনিবার এমন অনেকেই রয়েছেন যারা কিন্তু পুজো করবার জন্য নিরামিষ খান। তাছাড়া যারা নিরামিষ খাবার খান তাদের জন্য রইল আলু দিয়ে বানানো একটি সহজ রেসিপি। যা খেতে কিন্তু অসাধারণ।

আপনারা কি কখনও আলুর হালুয়া খেয়েছেন। খুব সহজে আপনিও কিন্তু বাড়িতে বানাতে পারেন আলুর হালুয়া। বানাতে কী কী উপকরণ লাগবে, কীভাবেই বা বানাবেন, দেখুন।

recipe

  • আলুর হালুয়া বানাতে যা যা লাগবে

আলুর হালুয়া বানাতে আপনার লাগবে আলু, ঘি, চিনি, দুধ, এলাচগুঁড়ো। ঘরোয়া এই উপকরণ দিয়ে আপনিও খুব সহজে তৈরি করে নিতে পারবেন 'আলুর হালুয়া’। আর যেদিন করে নিরামিষ খাবেন, সেদিন কিন্তু আপনাকে আর চিন্তায় থাকতে না। কীভাবে বানাবেন আলুর হালুয়া। এটি কিন্তু আপনি ভোগ হিসাবে ঠাকুরকে দিতে পারেন। আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। তাহলে দেখবেন খেতে কিন্তু ভালো থাকবে। তাছাড়া বাচ্চা থেকে বৃদ্ধ ব্যক্তিরা সকলেই খেতে পারবেন এই আলুর হালুয়া। তাহলে আজই বাড়িতে বানিয়ে নিন আলুয়া হালুয়া, রইল রেসিপি।

  • আলুর হালুয়া কীভাবে বানাবেন

প্রথমে আপনি আলু ভালো করে সেদ্ধ করে নেবেন। আলু সেদ্ধ হয়ে গেলে, একটি কড়াই বসাবেন। তারপর কড়াইতে ঘি দেবেন। ঘি ভালোভাবে গরম হয়ে এলে আলু দিয়ে ভালো ভালোভাবে নেড়ে চেড়ে ম্যাশ করে নেবেন। তারপর তাতে স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আর দেবেন সামান্য পরিমাণ দুধ। দুধ দিয়ে ভালোভাবে নাড়বেন। নাড়তে নাড়তে তাতে দিয়ে দেবেন সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো।

তবে, খেয়াল রাখবেন দুধ যেন পুরো শুকিয়ে না যায়। সামান্য পরিমাণ দুধ থাকা অবস্থায় আপনি হালুয়া নামিয়ে নেবেন। কারণ হালুয়া ঠান্ডা হলেই আপনার দুধ কিন্তু একদম শুষে যাবে। এটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। যেদিন আপনি নিরামিষ খাবেন, খেতেই পারেন আলুর হালুয়া। যদি লুচি আর আলুর হালুয়া খান খেতে কিন্তু দারুণ লাগবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+