আপনি কি জানেন পঞ্চামৃত ছাড়া বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ? কীভাবে তৈরি করবেন
হিন্দুধর্মে একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি মাসেই দু’বার করে পালিত হয় একাদশী। পৌষ মাসের একাদশী, যা পুত্রদা একাদশী নামেও পরিচিত। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। চলতি বছর ১০ জানুয়ারি, শুক্রবার পালিত হবে।
বলা হয়, এদিনে তাদের প্রিয় নৈবেদ্য ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে নিবেদন করা হয়। এই সময়ে পঞ্চামৃত ভগবানকে নিবেদন করা হয়। যা ছাড়া একাদশীর পুজো একদমই অসম্পূর্ণ। আর এটি আপনি কীভাবেই বা বাড়িতে তৈরি করবেন, করতে বা কী কী লাগবে আপনার, জানুন।

- পঞ্চামৃত বানাতে কী কী লাগবে
খাঁটি গরুর দুধ, দই, দেশি ঘি, মধু, কাজুবাদাম, বাদাম, পেস্তা, কিশমিশ, মাখানা, সামান্য তুলসী পাতা, গঙ্গা জল ইত্যাদি।
- পঞ্চামৃত কীভাবে বানাবেন, জানুন
পঞ্চামৃত বানানোর জন্য প্রথমে আপনাকে সব উপকরণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর মধু, কাজুবাদাম, বাদাম, পেস্তা, কিশমিশ, মাখানাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর তাতে তুলসী পাতা ভালো করে কেটে দিয়ে দিন।
তারপর অন্য একটি পাত্র দুধ ও দই দিন। তারপরে তা ভালোভাবে ফেটিয়ে নিন। ভালোভাবে ফেটানো হয়ে গেলে দেশি ঘি, মধু ও শুকনো ফল দিয়ে দিন। তারপরে তাতে তুলসী পাতা ও গঙ্গা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তাহলে তৈরি যাবে পঞ্চামৃত। এর ওপরে আপনি ড্রাই ফ্রুট দিতে পারেন।
- কী করণীয়
তবে এটি বানানোর আগে আপনাকে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি। তামার পাত্রে পঞ্চামৃত প্রস্তুত করা শুভ বলে মনে করা হয়। পঞ্চামৃতে ব্যবহৃত দুধ ও দই তাজা হতে হবে। মধু খাঁটি হতে হবে। পুজোর সময় ভগবানকে যে পঞ্চামৃত নিবেদন করবেন, তা প্রসাদ হিসাবে বিতরণ করুন।
- জানুন পঞ্চামৃতের গুরুত্ব
পঞ্চামৃত দেবতাদের অমৃত হিসাবে বিবেচনা করা হয়। মনে করা হয়, বিষ্ণু এটি খেতে খুব পছন্দ করেন। পঞ্চামৃতে রয়েছে দুধ, দই, দেশি ঘি, মধু। যার ঔষধি গুণ রয়েছে। তাছড়া এটি শরীর ও মন সুস্থ ও ভালো রাখতে সাহায্য করে। বিশ্বাস করা হয়, যে পঞ্চামৃত দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করলে ব্যক্তি আধ্যাত্মিক শক্তি লাভ করেন, এমনকি তার জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। তাই আপনিও এটি খুব সহজেই বাড়িতে বানাতে পারেন।












Click it and Unblock the Notifications