প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট করতে চাইছেন, তাহলে আজই পাতে রাখুন এই পরোটা
নিত্যদিন সকালবেলা কি ব্রেকফাস্ট করা হবে, তাই নিয়ে যেন প্রায় প্রত্যেকের বাড়িতে ঝামেলা শুরু হয়ে যায়। তাছাড়াও অফিসে টিফিন নিয়ে যাবেন, তা নিয়েও যেন সমস্যার শেষ থাকে না। আপনার বাড়িতেও যদি এমন সমস্যা থাকে, আর তা যদি আপনি দূর করতে চান, সেই সঙ্গে শরীরও যদি সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই এই পরোটাটি আপনি সকালে খেতে পারেন।
যা খেলে আপনার কিন্তু অনেকক্ষণ খিদে পাবে না। পেট ভর্তি থাকবে। সেই সঙ্গে প্রোটিন সমৃদ্ধ খাবার। কোন পরোটা আপনি ব্রেকফাস্টে খেতে পারবেন, জানুন, কীভাবেই বা বানাবেন আপনি?

আপনি কিন্তু শুধু অমলেট পরোটা খেতে পারেন অর্থাৎ এটি খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। আবার আপনি চায়ের সঙ্গেও খেতে পারেন। আবার সসের সঙ্গেও খেতে পারেন।
আপনি একটা ডিম দিয়ে খুব সুন্দর ভাবে অমলেট পরোটা তৈরি করতে পারেন। এটি খেতেও কিন্তু বেশ সুস্বাদু। সকলেই কিন্তু প্রায় ব্রেকফাস্ট নয় পরোটা কিংবা অমলেট খান। তবে আপনি যদি এই দুটো মিশিয়েই খাবার করেন। এই পরোটা তৈরি করেন তাহলে কিন্তু তার স্বাদ আরও বেশি সুন্দর অমলেট পরোটা হবে। কিন্তু শুধু নয়, এটি খেলে আপনার পেট অনেকক্ষণ ভরবে। প্রোটিন সমৃদ্ধ একটি খাবার এই পরোটা।
এটি তৈরি করবার জন্য প্রথমে আপনাকে একটি আটা কিংবা ময়দা ভালোভাবে মেখে একটা রুটির মতন বানিয়ে নিতে হবে। তারপরে তাকে ভালোভাবে সেঁকে নেবেন। তারপরে দুটি ডিম ভেঙে ফেটিয়ে নিন। তাতে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি দিয়ে ফেটিয়ে নিন। তাতে সামান্য পরিমাণ পেঁয়াজও দিতে পারেন।
তারপরে একটা চাটু বসিয়ে নিন। তাতে হালকা গরম হলে সামান্য পরিমাণ তেল দিন, দিয়ে ডিমটা ঢেলে দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর যে পরোটা টা ভেজে রেখেছেন সেটা দিয়ে এপার ওপার ভেজে নেবেন। তারপরে আসতে আসতে উল্টে নিন। এটি কিন্তু অবশ্যই আঁচে তৈরি করবেন। এটি খেতে বেশ মুচমুচে লাগে ও অসাধারণ।
যখন আপনি ডিমের পরোটা বানাবেন তখন সামান্য পরিমাণ গাজর কুচিও আপনি দিতে পারেন। সেই সঙ্গে ক্যাপসিকাম কুচিয়েও দিতে পারেন। তাহলে কিন্তু পরোটার স্বাদ আরও বেড়ে যাবে। এটি আপনি ডিনারেও খেতে পারেন।












Click it and Unblock the Notifications