সিদ্ধিদাতার প্রিয় খাবার কী, গণেশ চতুর্থীর আগেই জানুন মোদক বানানোর সহজ উপায়
হিন্দুধর্মে গণেশ দেবতার বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে, গণেশের পূজো করলে জীবনে সফলতা লেগেই থাকে। কোনও কাজেই তারা পিছিয়ে পরেন না। চলতি বছর গণেশ চতুর্থী শুরু হবে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ। যা শেষ হবে ১৭ তারিখ। এদিন পরেছে বিশ্বকর্মা পুজোও। দশদিন ব্যাপী গণেশ পুজোর আয়োজন করা হয়।
কলকাতা ছাড়াও মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধপ্রদেশ, গুজরাত, উত্তরপ্রদেশে গণেশ পুজোর বড় করে আয়োজন করা হয়ে থাকে। তাছাড়া অনেকের বাড়িতে ১০ দিন ব্যাপী গণেশ পুজোর আয়োজন করা হয়। চলে খাওয়া-দাওয়ার আয়োজন। তারপর পুজোর শেষে গণেশ মূর্তির ভাসান দেওয়া হয়। আপনি কি জানেন, গণেশের অন্যতম প্রসাদ হল মোদক। আর যা খেতে ভীষণ পছন্দ করেন সিদ্ধিদাতা।

আপনি কিন্তু খুব সহজেই বাড়িতে মোদক তৈরি করতে পারেন। বাড়িতে মোদক বানাতেই কী কী লাগবে, আর কীভাবে বানাবেন, জানুন। মোদক তৈরি করতে লাগবে চালের গুঁড়ো, জল, ঘি, নুন, গুড়, নারকেল কোড়া, এলাচ, পোস্ত।
কীভাবে তৈরি করবেন- মোদক তৈরি করতে প্রথমেই আপনাকে একটি পুর তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে গ্যাসে একটি পাত্র বসান। তারপর পাত্রে দেশি ঘি ভালো করে গরম করে নিন। দিয়ে তাতে কিছুটা পোস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন।
তারপর তাতে কিছুটা গুড় আর নারকেল কোড়া দিয়ে দিন। তারপর তাকে আবার হালকা আঁচে নাড়তে থাকুন। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। অন্তত ১০ মিনিট এভাবে নাড়ুন।
তবে মনে রাখবেন ,যে গুড় দিয়েছেন, গুড়ে যেন কোনও জল না থাকে। এই মিশ্রণটিকে আরও শুকনো করার জন্য আপনাকে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিতে হবে। দিয়ে চালের গুঁড়ো দিয়ে আরেকবার নেড়ে নিন। তারপর মোদক তৈরি করবার জন্য প্রথমে একটি পাত্রে জল, একটু ঘি, নুন ও চালের গুঁড়ো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
তারপর বড় মন্ড থেকে ছোট ছোট করে লেচি কেটে নিন। এরপর প্রতিটি লেচিতে অল্প অল্প করে আগে থেকে তৈরি করে রাখা পুর ভোরে মোদকের আকারে তৈরি করে নিন। তারপরে ইডলির মতোন করে মোদকটা ভালোভাবে সেদ্ধ করে নেবেন অন্তত ১৫ থেকে ২০ মিনিট। ব্যস তাহলে তৈরি হয়ে যাবে মোদক।












Click it and Unblock the Notifications