সন্ধ্যের টিফিনের প্লেট সাজিয়ে তুলুন এই চাট দিয়ে, রইল বানানোর উপায়

মাখানা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা কম বেশি সকলেই জানি। অনেকেই কিন্তু নিত্যদিনই মাখানা খান। এটি খেলে ওজন নিয়ন্ত্রণ থাকে। শরীর ফিট রাখার জন্য অনেকে মাখানা খান। মাখানাতে অনেক পুষ্টিগুণ রয়েছে। এতে থাকে ফাইবার, ক্যালসিয়াম, আয়রণ, কার্বোহাইড্রেট, প্রোটিন থাকে।

আপনি কিন্তু ব্রেকফাস্ট থেকে টিফিনে এই মাখানোর চাট বানিয়ে খেতে পারেন। এটি শরীরের শুধু শক্তি বাড়াবে তা নয়, এটি খেতেও কিন্তু অসাধারণ। কীভাবে বানাবেন মাখানার চাট, বানাতেই বা কী লাগছে, জানুন।

ছবি সৌজন্য- pexels

মাখানা খেলে আপনার হাড়, দাঁত, কিডনি, পেশি ভালো থাকে। ওজন নিয়ন্ত্রণে থাকবে। এমনকি মানসিক চাপ কমাতেও আপনি খেতেও মাখানা। স্বাস্থ্যের জন্য খুব উপকারী মাখানা।

মাখানার চাট বানাতে কী কী উপকরণ লাগবে

এই মাখানা চাট খেতেও কিন্তু অসাধারণ। এটি বানাতে আপনার লাগবে- মাখানা, ঘি, জিরে, নুন গোলমরিচগুঁড়ো, চাট মশলা, কাঁচা লঙ্কা, লেবুর রস, পেঁয়াজ, টম্যাটো, শশা, ধনেপাতা। যদি পারেন আপনি জিরে গুঁড়োও দিতে পারেন।

কীভাবে বানাবেন মাখানার চাট

মাখানার চাট তৈরি করবার জন্য প্রথমে মাখানাকে ঘি বা তেলে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। তবে দেখবেন যেন মুচমুচে না হয়ে যায়, তারপর মাখানাটি একটি পাত্রে ঢেলে রাখুন।

তারপর তাতে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেবেন। শশা, কাঁচা লঙ্কা লেবুর রস দিন। তারপর তারপর অন্য একটি পাত্রের নুন, চাট মশলা, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপ সেটি মাখানোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। তারপরে কুচি কুচি করে কেটে ধনেপাতা দিয়ে দিন। তাহলে তৈরি হয়ে যাবে মাখানা চাট। যা খেতে কিন্তু অসাধারণ। আর এটি খেলে আপনার শরীরে অনেক শক্তি পাবেন। পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। যেই কারণে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন্ম তাহলে মাখানা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+