কোজাগরী লক্ষ্মীপুজোয় দেবীকে খিচুড়ি নিবেদন করবেন, সুস্বাদু ভোগ রাঁধুন এই উপায়ে
রাত পোহালেই লক্ষ্মীপুজো। আর এই কোজাগরী লক্ষ্মীপুজোর জন্য বাড়ির মহিলারা কিন্তু অপেক্ষা করে থাকেন। যে বাড়িতে দেবীর পুজো হয় সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন। এই পুজোর দিন মা লক্ষ্মীকে অনেকেই ভোগে খিচুড়ি নিবেদন করেন। সেই সঙ্গে থাকে নানান রকম ভাজাও।
আবার অনেকে কিন্তু বাড়িতে নারকেল নাড়ু তৈরি করেও দেবীকে দেন। সেই সঙ্গে নারকেলের মিষ্টি তো রয়েছে। আবার কেউ কেউ মাকে ভোগে ইলিশ মাছও দিয়ে থাকেন। তবে আপনি যদি বাড়ি এই বছর মাকে সুস্বাদু খিচুড়ি ভোগ নিবেদন করতে চান, তাহলে এই উপায়ে ভোগ রান্না করতে পারেন। দেখুন কীভাবে করবেন ও বানাতে কী কী লাগছে।

- কী কী উপকরণ লাগবে
ভোগের খিচুড়ি রান্না করতে লাগবে গোবিন্দভোগ চাল কিংবা আতপ চাল, সোনামুখের ডাল, ফুলকপি, আলু, মটরশুঁটি, পটল, কুমড়ো, ঘি, পাঁচফোড়ন, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, হিং, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে ও লঙ্কাগুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি ইত্যাদি।
- কীভাবে তৈরি করবেন
প্রথমে আপনি চাল ভালোভাবে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে নেবেন। তারপর কড়াই বসিয়ে তাতে শুকনো খোলায় সোনামুগের ডাল ভালোভাবে ভেজে নেবেন। তারপর সেই ডাল তুলে রাখবেন। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে আলু, ফুলকপি, কুমড়ো ভালোভাবে ভেজে নেবেন।
তারপর সেগুলো তুলে সেই কড়াইতে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিন। ঘি ভালোভাবে গরম হয়ে এলে তাতে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোঁড়ন দিন। তারপরে দিয়ে দিন সামান্য আদা বাটা দিন। তারপর আদা বাটার কাঁচা গন্ধ চলে যাবার পর তাতে হিং দিন। তারপর চাল, ডাল দিয়ে ভালোভাবে কষতে থাকুন। এরপর সামান্য নুন, জিরে, লঙ্কা গুঁড়ো, মটরশুটি দিয়ে ভালোভাবে কষান।
তারপরে কাঁচা গন্ধ চলে গেলে স্বাদমতো নুন, চিনি দিন। তারপর তাদের সামান্য গরম মশলা দিন। কিছুক্ষণ কষানোর পর আলু, ফুলকপি, পটল, কুমড়ো দিয়ে ভালোভাবে নাড়ুন। তারপর তাতে সামান্য জল দিয়ে আপনার হাঁড়ির মুখ ঢেকে দিন।
তারপর ভালোভাবে সব সেদ্ধ হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। তারপর ঘি আর গরম মশলা দিয়ে ঢেকে রাখুন। তারপর অন্তত পাঁচ মিনিট এটি বন্ধ রাখবেন। তাহলেই তৈরি হয়ে যাবে ভোগের খিচুড়ি। এরপরও আপনি দেবীকে এই ভোগ নিবেদন করতে পারেন।












Click it and Unblock the Notifications