রথযাত্রার আগেই একবার বাড়িতে ট্রায়াল দিয়ে নিন জিভে গজার, রইল রেসিপি

প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। চলতি বছরে ৭ জুলাই পালিত হবে এই বিশেষ দিন। পুরী, মাহেশ থেকে ইসকনের মন্দিরে রথযাত্রার বিশেষ উৎসব পালিত হয়। পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই রথের মেলা হয়। আর রথ মানে কিন্তু আমাদের কাছে জিলিপি, পাঁপড় ভাজা। সেই সঙ্গে যদি জিভে গজার মিষ্টি গন্ধ নাকে আসে তাহলে মন্দ হয় না। পুরীর মতো রসে ভরপুর খাস্তা জিভে গজা কিন্তু আপনি বাড়িতেই বানাতে পারেন। কীভাবে বানাবেন, দেখুন।

এই জিভে গজা বানাতে আপনার লাগবে ময়দা, ঘি, নুন, বেকিং পাউডার, জল, ঘি, চালের গুঁড়ো ইত্যাদি সঙ্গে অবশ্যই লাগবে এলাচগুঁড়ো।

sweet shop

কীভাবে বানাবেন- সবার প্রথম একটি বড় পাত্রে আপনাকে ময়দা, বেকিং পাউডার, নুন নিতে হবে। ময়দাতে তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর প্রয়োজনমতো ঠান্ডা জল দিয়ে ময়দার তৈরি করে ডো করতে হবে। তারপর একটা সাদা কাপড় নিয়ে সেটিকে ঢেকে রাখবেন। অন্তত আধ ঘন্টা রাখতে পারে। তারপর অন্য একটি পাত্রে চিনি নিয়ে ফুটিয়ে ঘন করে একটি সিরা তৈরি করতে হবে।

একটি ছোট বাটিতে ঘি ও চালের গুঁড়ো মিশিয়ে রাখবেন। ময়দার ডো করে নিন। প্রতিটা ভাগ নিয়ে গোল পাতলা রুটি বানিয়ে নিন। একটি রুটি নিয়ে তার উপর সামান্য ঘি ও চালের গুড়োর মিশ্রন মেখে দিন। তার উপর আর একটি রুটি দিন। রুটির উপর আবার ঘি ও চালের গুড়োর মিশ্রন মেখে দিন। এভাবে ৫ টি রুটি করে নিন। এখন ৫টি রুটি এক সঙ্গে রোল করে নিন।

খুন্তি বা ছুরি দিয়ে রোল করা রুটি কেটে নিন। প্রতিটা খাজার পিস নিয়ে রুটিবেলার চাকতিতে চেপে বেলে কিছুটা পাতলা করুন। কড়াইতে তেল দিয়ে গরম হলে ডুবোতেলে খাজাগুলো ভেজে তুলুন। তারপর হাল্কা গরম সিরাতে খাজা ভিজিয়ে উঠিয়ে নিয়ে পরিবেশন করুন। রথ যাত্রার আগেই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে নিন জিভে গজা। দেখুন তো পারফেক্ট হয় কিনা!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+