খাবারের স্বাদ দ্বিগুণ করতে সহজেই বাড়িতে বানান এই চাটনি, রইল রেসিপি
টক, মিষ্টি ক্র্যানবেরি খেতে কমবেশি সকলেই ভীষণ ভালোবাসেন। আর এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণও। যা হয়তো অনেকেই জানেন না। এই ক্র্যানবেরি থাকে আয়রণ, ক্যালসিয়াম, পটাশিয়াম। তাছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।
একে ব্ল্যাক কারেন্টও বলা হয়। আপনি যদি শুধু ক্র্যানবেরি খেতে পছন্দ না করেন, তাহলে ক্র্যানবেরির চাটনি বানিয়ে খেতে পারেন। যা স্বাদে অসাধারণ। যা সিঙ্গারা, কচুরি, পকোড়ার সঙ্গে খেতে দারুণ লাগে। তবে এই চাটনি কীভাবে বানাবেন, জানুন।

- ক্র্যানবেরি ও ধনে পাতার চাটনি
ক্র্যানবেরি ও ধনে পাতার চাটনি বানাতে লাগবে ক্র্যানবেরি, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো, হিং জিরে, নুন।
কীভাবে বানাবেন- প্রথমে আপনার ধনেপাতাকে ভালোভাবে কেটে নিতে হবে। তাতে কিছুটা পরিমাণ কাঁচালঙ্কা কুচিয়ে দিয়ে দিতে হবে। তাতে বীজগুলো ফেলে দিয়ে ক্র্যানবেরি গুলোকে দিতে হবে। তারপরে মিক্সার জল, ধনেপাতা, কাঁচালঙ্কা, ক্র্যানবেরি ভালোভাবে পেস্ট করে নিতে হবে।
তারপরে যাতে সামান্য পরিমাণ নুন, গোটা জিরে জল দিয়ে আরেকবার পিষে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে ক্র্যানবেরি ও ধনে পাতার চাটনি। এগুলি আপনি পকোড়া, স্যান্ডউইচের সঙ্গে খেতে পারেন। এগুলি আপনি এক সপ্তাহ ফ্রিজেও রেখেও খেতে পারেন।
- মিষ্টি ও টক ক্র্যানবেরির চাটনি
মিষ্টি ও টক ক্র্যানবেরির চাটনি বানাতে আপনার লাগবে ক্র্যানবেরি, তেজপাতা, লঙ্কা গুঁড়ো, জিরে, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে, নুন।
এই চাটনি বানাতে প্রথমে ক্র্যানবেরিগুলো ধুয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বীজগুলোকে ফেলে দিতে হবে। তারপর এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তারপর একটি কড়াইতে ঘি ও সামান্য পরিমাণ তেল দিয়ে তেজপাতা দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে জিরে ফোরণ দিয়ে ভেজে নিতে হবে।
তারপর দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ নেড়ে নিতে হবে। তারপরে জল দিয়ে একটু নেড়ে নেবেন। তারপর কিছুক্ষণ এতে সামান্য পরিমাণ গুড় দিয়ে দেবেন।
দিয়ে সামান্য জল দিয়ে আবার একটু নেড়ে নিলে তারপর শুকিয়ে এলে গ্যাস বন্ধ করে দেবেন। তাহলেই তৈরি হয়ে যাবে টক মিষ্টি ক্র্যানবেরি চাটনি। এটি কিন্তু আপনার রুটি, পরোটার সঙ্গেও খেতে বেশ ভালো লাগে।












Click it and Unblock the Notifications