উমাকে নিবেদন করার পাশাপাশি উপোস করে আপনিও খেতে পারেন নারকেলের এই রেসিপিটি
হিন্দুধর্মে দুর্গাপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলে আড়ম্বরের সঙ্গে পালন করেন দুর্গাপুজো। চলতি বছর অক্টোবর মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। এসময় ষষ্ঠী ও অষ্টমীতে অনেকেই কিন্তু উপোস করেন।
আপনারা কিন্তু উপোস করে এই খাবারটি খেতে পারেন। আবার মা দুর্গাকেও আপনি ভোগে এই খাবারটি নিবেদন করতে পারেন। সেই সঙ্গে আপনি নিজেও খেতে পারেন। এটি কিন্তু খুব সহজেই ঘরে আপনি তৈরি করতে পারবেন।

আপনি কি কখনও নারকেলের বরফি খেয়েছেন? এটি কিন্তু আপনি মা দুর্গাকেও নিবেদন করতে পারেন। নারকেলের বরফি কিন্তু ঘরেই সহজে তৈরি করতে পারেন। যা খেতেও খুব সুন্দর। খুব সহজেই আপনি নারকেলের বরফি তৈরি করতে পারবেন। কীভাবে তৈরি করবেন, দেখুন।
নারকেল বরফি তৈরি করতে লাগবে নারকেল, চিনি, এলাচ, গুঁড়ো দুধ। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজেই নারকেলের বরফি বানাতে পারেন। কীভাবে বানাবেন, দেখুন।
বানাতে লাগবে- একটি নারকেলকে মাঝখান থেকে ভেঙে আগুনে গরম করে নেবেন। তারপর খোসা বার করে পাতলা করে কেটে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেবেন। তারপরে গ্যাসে একটি প্যান বসাবেন। তারপরে নারকেল দেবেন। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একটু আসতে করে নেবেন। তারপরে তাতে গুঁড়ো দুধ, চিনি, এলাচ দেবেন, দিয়ে ১০ মিনিট ধরে নাড়তে থাকবেন।
এভাবে একটু ভালোভাবে নেড়ে নেওয়ার পর যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন আপনি এই মিশ্রণটি একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করবেন। তারপর এক থেকে দু'ঘণ্টা মতন ফ্রিজে রাখবেন। ভালোভাবে সেট হয়ে গেলে আপনি কিন্তু পছন্দ মতন বরফির আকারে তা কেটে নিতে পারেন।
তারপর তিন চার দিন এটি আপনি কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবেন। উপোস করেও আপনি এই নারকেলের বরফি খেতে পারেন। এতে আপনার শরীর কিন্তু একদম ঠিক থাকবে। এটি আপনি মা দুর্গাকেও কিন্তু পুজোয় নিবেদন করতে পারেন।












Click it and Unblock the Notifications