শীতকালে আপনি কি চবনপ্রাশ খান? তাহলে এবার না কিনে নিজেই বাড়িতে বানান, রইল রেসিপি
শীত পড়তে আর বেশিদিন বাকি নেই। আর এই সময়ে অনেকেই কিন্তু শরীর সুস্থ রাখতে পারেন না। জ্বর, সর্দি, কাশির সমস্যায় ভোগেন অনেকেই। তাই আপনি যদি সর্দি কাশিকে দূর করতে চান আবার শারীরিকভাবে সুস্থ থাকতে চান তাহলে চবনপ্রাশ খেতে পারেন।
যদিও বাজারে প্রচুর চবনপ্রাশ পাওয়া যায়। আপনি কিন্তু দোকানের, কেনা চবনপ্রাশ না খেয়ে ঘরেই তৈরি করতে পারেন। যা কিন্তু খুব সহজেই আপনি তৈরি করতে পারেন। জানুন কীভাবে তৈরি করবেন, বানাতেই বা কী কী লাগবে।

- কী কী উপকরণ লাগবে
যদি আপনি বাড়িতে চবনপ্রাশ তৈরি করতে চান , তাহলে আপনার লাগবে আমলকি, মধু, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, আদা, জায়ফল, জিরে, মৌরি, ঘি, গুড়, মধু, তেজপাতা, লবঙ্গ, কিশমিশ, খেজুর, তিলের তেল, তুলসী, নিম, অশ্বগন্ধা, হলুদ, যষ্টিমধু।
- কীভাবে বানাবেন, জানুন
প্রথমে আমলকি ঠান্ডা করে ভালো করে ধুয়ে নিন। তারপরে প্রেসার কুকারে চার-পাঁচটা সিটি মেরে নামিয়ে নিন। তবে বেশি সেদ্ধ করবেন না। তারপরে কড়াইতে আমলকি দিয়ে নাড়ুন। (আগে বীজ বার করে নেবেন) এরপর সব শুকনো মশলা একসঙ্গে মিক্সারে ভালো করে পেস্ট করে নিন।
এরপর একটি কড়াই বসিয়ে তাতে ঘি ও তিলের তেল দিয়ে গরম করুন। ভালো করে গরম হয়ে গেলে আমলকির পেস্ট দিয়ে দেবেন। তারপরে হালকা আঁচে ভালোভাবে নাড়তে থাকুন। যতক্ষণ না আমলকি থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ নাড়তে থাকবেন।
তারপরে গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। নাড়তে নাড়তে দেখবেন আপনার আসতে আসতে রঙ পরিবর্তন হচ্ছে। এরপর গুড় আর মধু মিশিয়ে নাড়তে থাকুন। তারপর ঠান্ডা করুন। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে কাঁচের এয়ারটাইট বয়ামে ঢেলে রেখে দিন। তাহলে তৈরি হয়ে যাবে আপনার চবনপ্রাশ । এটি কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এটি খেলে আপনার বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।












Click it and Unblock the Notifications