বেগুনের টক, মিষ্টি আচার খেয়েছেন কখনও, রুটি, পরোটার সঙ্গে খেতে আজই বানিয়ে ফেলুন
আচার খেতে আমরা কমবেশি সকলেই ভীষণ ভালোবাসি। যারা রুটি বা পরোটা খান তাদের আচার দিলেই কিন্তু খাওয়া হয়ে যায়। আর অন্য কিছু লাগেই না। তাছাড়া অনেকেই টক, মিষ্টি, ঝাল আচার পেলে অন্য কিছু খেতেই চান না। তবে আপনি কি কখনও শুনেছেন বেগুন দিয়ে আচার করা যায়।
অনেকেই এটিই শোনেননি। বেগুন দিয়ে বেগুন ভর্তা হয়, তরকারি হয় শুনেছেন, কিন্তু বেগুন দিয়ে টক মিষ্টি আচারও হয়। যা কিন্তু খেতে অসাধারণ। আর এটি খেলে আপনার শরীরে ভিটামিন সিয়ের ঘাটতি পূরণ হবে। শুধু তাই নয়, ত্বকও উজ্জ্বল হবে। এই আচার কী দিয়ে বানাবেন, বানাতেই বা কী কী লাগবে, জানুন।

- আচার বানাতে লাগবে- বেগুন, চিনি, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, মৌরি, ভিনেগার, হলুদ গুঁড়ো, গোটা সরষে, সরষের তেল, পাঁচফোড়ন, নুন।
- কীভাবে বানাবেন- এই আচার তৈরি জন্য প্রথমে আপনাকে বড় সাইজের তাজা বেগুন আনতে হবে। বেগুনে দেখে নেবেন কোনও পোকা যেন না থাকে। তারপর বেগুনগুলো ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এটা আপনি লম্বা লম্বা করেও কাটতে পারেন। আবার ত্রিভুজ আকারেও কাটতে পারেন।
তারপর গ্যাসে একটি কড়াই বসিয়ে নিন। তারপর তাতে তেল দিয়ে দিন। তারপর জিরে আর মৌরি দিয়ে ভালোভাবে ভেজে নিন। তাতে কাঁটা বেগুনগুলো দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। এবার এতে সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢেকে দিন। তারপর দেখবেন বেগুন থেকে এবার জল বেরোতে শুরু করেছে। তাতে সামান্য পরিমাণ ভিনেগার, চিনি আর নুন দিয়ে রেখে দিন আরও ৫ মিনিট। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার টক মিষ্টি বেগুনের আচার।
তারপর এই আচার ঠান্ডা করবেন। ঠান্ডা করে কাচের বোতলে রেখে দিন। এই আচার কিন্তু এক বছর পর্যন্ত রাখতে পারবেন। এটি রুটি, পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনি একবার হলেও বাড়িতে বানান এই বেগুনের আচার।












Click it and Unblock the Notifications