গরমে এসি ছাড়া বাড়ি কীভাবে ঠান্ডা রাখবেন, জানুন ঘরোয়া উপায়
প্রখর সূর্যের তাপে কেউই ঘরের বাইরে পা রাখতে পারছেন না। এসময় সকলেই প্রায় এসি ব্যবহার করেন। তবে সবার যে বাড়িতে এসি আছে তা তো নয়। অনেকে কুলার ব্যবহার করেন। আবার অনেকে বড় বড় পাখা ব্যবহার করেন। অনেক সময়ে পাখার হাওয়া কিন্তু বেশ গরম লাগে। যদি আপনি এসির বিকল্প হিসাবে কিছু ব্যবহার করতে চান বা গরম থেকে স্বস্তি পেতে চান তাহলে মানুন এই ঘরোয়া প্রতিকারগুলি।
ঘরের জানলা খোলা রাখুন
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের জানলা সবসময় খোলা রাখুন। ঘরের জানলায় কিন্তু সব সময় নেট লাগিয়ে রাখবেন। দিনের বেলা সূর্যের তাপ প্রচুর পরিমাণে বাড়তে থাকে সেসময় আপনার জানলা ও দরজায় ভারী পর্দা দিয়ে ঢেকে রাখুন। এতে ঘরে কিন্তু ঠান্ডা থাকবে।

ছবি সৌজন্য- পিটিআই
একজস্ট পাখা লাগান
গরম কালে অবশ্যই রান্নাঘরে ও বাথরুমে একজস্ট ফ্যান লাগাবেন। এগুলি আপনার রান্নাঘর ও বাথরুমে গরম হাওয়াকে বাইরে বার করে দেবে। তাহলে আপনার এই জায়গাগুলি ঠান্ডা থাকবে।
বাড়িতে লাগান এই গাছগুলি
গাছ যেহেতু আমাদের চারিধারী শুধু ছায়া দেয়, তাছাড়া পরিবেশকে শীতল রাখে। তাই বাড়ির চারপাশে যতটা সম্ভব গাছ লাগাবার চেষ্টা করুন। তাছাড়াও বাড়ির ভেতরে আপনি অ্যালোভেরা, ম্যানিপ্ল্যান্ট লাগাতে পারেন। এগুলি আপনাকে অক্সিজেন দেবে এবং আপনার বাড়ির পরিবেশকে ঠান্ডা রাখবে। সেই সঙ্গে ঘর ঠান্ডা থাকবে। তাই আজই বাড়িতে লাগান এই গাছগুলি।
বাড়িতে জ্বালাবেন এই লাইট
বাড়িতে যতটা পারবেন শুধুমাত্র সিএফএল বা এলইডি বাল্ব ব্যবহার করুন। এগুলি ঘরকে খুব কম করে। রান্না করার সময় একজস্ট ফ্যান ব্যবহার করার চেষ্টা করুন। তাহলে আপনার ঘর কিন্তু খুব ঠান্ডা থাকবে। তাহলে আপনি গরমটা খুব শান্তিতেই কাটাতে পারবেন।












Click it and Unblock the Notifications