পাকা কলা দীর্ঘদিন ভালো ও সতেজ রাখতে মানুন এই ঘরোয়া টিপসগুলি
কলা এমন একটি সুস্বাদু মিষ্টি ফল যা খেতে সকলেই কমবেশি ভালোবাসেন। কলাতে প্রচুর উপকার রয়েছে। এতে থাকে ফাইবার, আয়রণ, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতন গুণ। কলা রোজ খেলে আপনার হার্ট ভালো থাকবে।
এমন কি আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে কলা। কমবেশি সকলেই প্রায় পাকা কলা খেতে ভালোবাসেন। পাকা কলা কিন্তু সহজেই পচে যায়। বেশিদিন কিন্তু বাড়িতে রাখা যায় না। কোনও উপায় পাকা কলা বাড়িতে রাখলে ভালো ও সতেজ থাকবে, দেখুন।

- ঝুলিয়ে রাখুন
পাকা কলা ঝুলিয়ে রাখলে তা কিন্তু দ্রুত নষ্ট হয় না। আপনি কলা কোনও দড়ি বা সুতোতে বেঁধে আপনার রান্নাঘরে বা ঠান্ডা জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন। তাহলে সহজে কলা পচবে না।
- প্লাস্টিকে মুড়ে রাখুন
যদি পাকা কলা প্লাস্টিকে মুড়ে রাখেন তাহলেও কিন্তু সহজে কলা পচবে না। তখন এতে বাইরের বাতাস সহজে লাগতে পারবে না। দেখবেন কলা একদম তরতাজা রয়েছে।
- ভিনিগার
ভিনিগার দিয়ে পাকা কলা একবার ধুয়ে রাখলে খুব সহজে পাকা কলা পচবে না। এক কাপ জলে এক চামচ ভিনিগার মিশিয়ে পাকা কলা চুবিয়ে ঠান্ডা জায়গায় রাখুন। ফিজে রাখুন
আবার ফ্রিজে যদি পাকা কলা রেখে দেন তাতে কিন্তু সহজেই পচে যাবে না কলা। তবে ফ্রিজে কোনও পাত্রে রাখলে তা কিন্তু ঢেকে রাখবেন। তবেই পাকা কলা পচবে না।
- ঠান্ডা জায়গায় রাখুন
পাকা কলা ভালো রাখতে আপনাকে এই ফল ঠান্ডা জায়গায় রাখতে হবে। ঠান্ডা জায়গায় রাখলে কলা সহজে পচবে না।
- পাকা ও কাঁচা কলা একসঙ্গে রাখবেন না
কখনোই কাঁচকলা এবং পাকা কলা একসঙ্গে রাখবেন না। তাহলে কিন্তু সহজেই এই কলা পচে যাবে। কারণ কাঁচা কলা থেকে নির্গত ইথিলিন গ্যাস পাকা কলাকে দ্রুত নষ্ট করে দেয়।
- স্মুদি করে রাখুন
যদি আপনি পাকা কলা খেতে খুব ভালোবাসেন এবং তা ভালো রাখতে চান তাহলে পাকা কলার পিউরি করে ফ্রিজে রাখতে পারেন। আবার পাকা কলার স্মুদি করে রাখতে পারেন। এটি খেতেও কিন্তু খুব সুন্দর।












Click it and Unblock the Notifications