বর্ষায় কেন্নোর উৎপাতে নাজেহাল অবস্থা আপনারও, এই সহজ উপায়েই বাড়ি থেকে তাড়ান
কেন্নো দেখলেই গা শিউরে ওঠে অনেকের। আবার অনেকে কিন্তু এই পোকা দেখলে ভীষণ ভয় পান। বর্ষাকালে এই প্রাণীর উৎপাত কিন্তু রেশ বাড়তে থাকে। বর্ষায় বাড়িতে আনাচে কানাচে দেখাই যায় কেন্নো। আর্দ্র স্থানে অধিক দেখা যায় এই হাজার পা বিশিষ্ট এই পোকাটিকে।
বাড়ির যে জায়গায় এরা ভেজা ও স্যাঁতস্যাঁতে পায় সেখানেই তারা বাসা বাঁধতে শুরু করে দেয়। এক কথায় ভেজা জায়গা কেন্নোর খুব প্রিয় জায়গা। আর এই বর্ষাকালে কেন্নোর জ্বালায় বাড়ির মালিকরা অতিষ্ঠ হয়ে পড়েন। যদি আপনি কেন্নোকে খুব সহজেই বাড়ি থেকে তাড়াতে চান, তাহলে এই ঘরোয়া প্রতিকার গুলি মানতেই পারেন।

- ফাঁদ তৈরি করুন
যদি আপনার বাড়িতেও কেন্নো ভর্তি থাকে, তাহলে তা দ্রুত তাড়াতে আপনি কেন্নোর জন্য একটি ফাঁদ তৈরি করতে পারেন। তার জন্য আপনাকে একটি প্লাস্টিকের বোতল নিতে হবে। একটু বড় দেখে বোতল নেবেন। বোতলের মুখে একটি সরু পাইপ লাগিয়ে রাখুন।
যা একটু মুখের দিকটা কেটে কিছুটা টেপ লাগিয়ে রাখবেন। এভাবে বোতল থেকে মাটিতে শুইয়ে দেবেন। আর বোতলের মধ্যে কয়েক টুকরো ফল রেখে দেবেন। ফল পচতে শুরু করলে কেন্নো বোতলের মধ্যে প্রবেশ করবে। আর বাইরে বেরোতে পারবে না।
- বোরিক অ্যাসিড
কেন্নো বাড়ি থেকে তাড়াতে আপনি ব্যবহার করতে পারেন বোরিক অ্যাসিড। বাড়ির ভেজা জায়গা বা স্যাঁতস্যাঁত জায়গায় দিন বোরিক অ্যাসিড। দরজার কোনায় ছরিয়ে রাখুন এটি। তাহলে বর্ষাকালে আপনার বাড়িতে আর ভুলেও বাসা বাঁধবে না কোন্নো।
- ফাটল জায়গা পরিষ্কার রাখুন
আপনার বাড়ির দেওয়াল বা ফাটা জায়গা দ্রুত ভরাট করুন। আর যদি আপনার বাড়িতে কোনও জলের পাইপ ফেটে যায়, সেখান দিয়ে জল বেরোয়, সেই সব জায়গাতেও কিন্তু বাসা বাঁধে কেন্নো। তাই আগেই সাবধান হোন আপনি।
- ঘরে রোদ, হাওয়া ঢোকান
ঘরের আর্দ্রভাব কমানো খুব জরুরী। কেন্নো যেহেতু একটু ভিজে জায়গা পছন্দ করে। ভেজা জায়গায় কেন্নো বাসা বাঁধবেই। তাই যখন দিনের বেলা একটু রোদ হবে। সেসময় দরজা-জানলা খুলে রাখুন। যাতে ভালোভাবে ঘরে আলো, বাতাস হাওয়া ঢোকে। ঘর যাতে শুকিয়ে থাকে। সেদিকে লক্ষ্য রাখুন।
- ডায়াটোমেসিয়াস আর্থ পাউডার
কেন্নো তাড়াতে ডায়াটোমেসিয়াস আর্থ পাউডার ব্যবহার করুন। এই পাউডার কেন্নোর গায়ে লাগলে তার শরীরে জলের অভাব ঘটে। সে সময় এই পোকাটি শুকিয়ে মারা যেতে থাকে। তাই আপনার যেসব জায়গায় কেন্নো বাসা বাঁধে সেসব জায়গায় দিতে পারেন। ঘরের কোনায় কোনায় এই পাউডার দিয়ে রাখতে পারেন। তবেই আপনার বাড়িতে কেন্নো হবে না।












Click it and Unblock the Notifications