চৈত্রেই চাঁদি ফাটা রোদ, গরমের মধ্যে ভোট প্রচার, কীভাবে নিজেদের সুস্থ রাখবেন নেতা-কর্মীরা, জেনে নিন টিপস
শুরু হয়ে গিয়েছে ভোটের প্রচার। তার সঙ্গে বাড়ছে গরমের দাপট। এবার চৈত্রেই গরম নাজেহাল দশা করে ছাড়ছে। সকাল থেকেই রোদের তেজ বাড়ছে। তারমধ্যেই ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। মিটিং-মিছিল-জনসভা থেকে দেওয়াল লিখন সবই চলছে।
কিন্তু গরমের তীব্রতা যেভাবে বাড়ছে তাতে এই গরমে নিেজদের সুস্থ রাখাই বড় চ্যালেঞ্জ। একদিকে ভ্যাপসা গরমে শরীর দিয়ে দরদর করে ঝরছে ঘাম। আরেক দিকে রোদের তীব্রতা। সব মিলিয়ে এই তীব্র গরমে ভোটের প্রচারে নিজেদের সুস্থ রাখাই কঠিন। কিন্তু ভোট বড় বালাই। গরমই হোক বা ঝড়-জলই হোক প্রচারে শান না দিলে উপায় নেই।

সবে তো গরম শুরু হয়েছে তাতেই নাজেহাল দশা সকলের। হাওয়া অফিস বলছে এবার পারদ চড়বে ৪০ ডিগ্রিতে। অর্থাৎ তীব্র গরমে নাজেহাল দশা হবে সকলের। চৈত্র মাস থেকেই পারদ চড়তে শুরু করে দিয়েছে। তার মাঝে আবার ভোট। প্রায় দেড় মাস ধরে চলবে গোটা দেশে ভোট। ১৯ এপ্রিল থেকে একেবারে ২ জুন পর্যন্ত চলবে গোটা দেশে ভোট প্রক্রিয়া। সাত দফায় ভোট। আর পশ্চিমবঙ্গে তো সাত দফাতেই ভোট হবে।
উত্তরকবঙ্গ দিেয় শুরু শেষ হবে দক্ষিণ বঙ্গে। সবার শেষ দফায় ভোট কলকাতা আর দুই ২৪ পরগনায়। কাজেই তার আগে প্রায় দেড় মাস ধরে ভোটের প্রচার চলবে কোনও না কোনও জেলায়। এমনকী ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের মতো তীব্র গরমের জেলাগুলিতেও ভোট হবে মে মাসে। কাজেই সেখানে এই গরমে প্রচার চালানো কতটা কষ্টকর হবে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সেটা আঁচ করাই যায়।
এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায় প্রচার। গরমে তেতে পুরে চলছে প্রচার। সময় যত এগোবে তত বাড়বে রোদের তেজ। এই গরমের মধ্যে এতো দীর্ঘ সময় ধরে প্রচারে নিজেদের সক্রিয় রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিজেদের কীভাবে সুস্থ রাখবেন এই গরমের মধ্যে। তার জন্য চিকিৎসকরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন।
প্রথমেই তাঁরা বলেছেন গরমে নিজেদেরক সুস্থ রাখতে হলে সবার আগে নেতা-কর্মীদের নিজেদের ডিহাইড্রেটেড রাখতে হবে। পর্যাৎ পর্যাপ্ত পরিমানে জল এবং গ্লুকোজ পান করতে হবে। ওআরএস খেতে হবে প্রয়োজন মতো। সেই সঙ্গে রোদের মধ্যে হঠাৎ করে যদি অসুস্থতা বোধ হয় সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের ছিটে চোখে মুখে দিতে হবে। তবে একেবারে ফ্রিজের জল না খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। সাধারণ তাপমাত্রার জল পান করতে হবে।
শশা, তরমুজের মতো জলীয় ফল বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই সঙ্গে রাস্তায় খোলা বাজারে যে সব ফলের রস পাওয়া যায় সেগুলি পান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই সঙ্গে খাবারের উপরে বিশেষ নজর দিতে বলেছেন তাঁরা। কোনও রকম মশলা যুক্ত খাবার এই গরমে না খাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। হালকা খাবার খেতে হবে। প্রোটিনের পাশাপাশি কার্বোহাইড্রেডও যেন থাকে। সেই রকম খাবার খেতে হবে।
আর দুপুর রোদে মিটিং মিছিল- প্রচার না করে। বিকেল ৩টের পর অথবা সকাল সকাল ১২টার আগে প্রচার সেরে নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। এতে প্রখর রোদ থেকে বাঁচতে পারবেন সকলেই। রোদের দাপট কমলে তবেই রাত পর্যন্ত প্রচার চালানোর পরামর্শ দিয়েছেন তাঁরা। সেই সঙ্গে গা ঢাকা সুতির পোশাক পরে মিটিং-মিছিলে অংশ নিতে বলা হচ্ছে।












Click it and Unblock the Notifications