অ্যালুমিনিয়ামের কড়াইয়ে ভর্তি তেল চিটচিটে দাগ, রুপোর মতো ঝকঝকে করুন এই উপায়ে
বর্তমান সময়ে সকলেই প্রায় রান্নাঘরে অ্যালুমিনিয়ামের বাসন ব্যবহার করেন। কিন্তু অনেক সময় প্রচুর ব্যবহার করার কারণে বাসনে খুব সহজেই তেলের দাগ পরে যায়। যা সহজে তোলা খুব কষ্টকর হয়ে যায়। আবার অনেক সময় পোড়া দাগ হয়ে যায়। তাই এই দাগ দূর করা খুব কঠিন হয়ে যায়।
বারবার এই কড়াই মাজার পর দাগ উঠে না। যদি আপনার এই সমস্যা দূর করতে খুব অসুবিধা হয়, তাহলে কিন্তু সহজেই টিপসগুলি ব্যবহার করে আপনার অ্যালুমিনিয়ামের কড়াই থেকে দাগ তুলতে পারেন।

- বেকিং সোডা ও লেবুর রস
বেকিং সোডা ও ঘরে থাকা লেবু দিয়েই আপনি খুব সহজে আপনার কড়াই পরিস্কার করতে পারেন। প্রথমে আপনার কড়াই গরম করে নিন। তারপর গ্যাস বন্ধ করে তাতে সামান্য জল দিয়ে দেবেন।
তারপর তাতে দু’তিন চামচ বেকিং সোডা, কেটে রাখা লেবু দিয়ে ভালোভাবে মশলা জায়গাটি ভালোভাবে ঘষতে থাকুন। অন্তত ১৫ মিনিট রেখে দিন। তাহলেই দেখবেন আপনার কড়াই পরিষ্কার হয়ে গেছে। একদমই ঝকঝক করবে।
- নুন ও লেবুর রস
আপনার অ্যালুমিনিয়ামের কড়াই যদি কালো হয়ে যায়, তাহলে নুন আর লেবুর রস দিয়ে খুব সহজেই পরিষ্কার করতে পারেন। প্রথমে কড়াই ভালো করে গরম করে নিন। কড়াই একটু ঠাণ্ডা হলে লেবু অর্ধেক করে কেটে তার উপরে সামান্য নুন দিয়ে ভালোভাবে নোংরা জায়গায় এটি ঘষতে থাকুন।
কুড়ি মিনিট এই অবস্থায় রেখে দিন। তারপরে আবার সাবান দিয়ে ভালোভাবে আরেকবার মেজে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার তেল চিটচিটে কড়াই একদমই পরিষ্কার হয়ে গেছে। একদম নতুন মতোন হয়ে যাবে কড়াই।
- টম্যাটো
টম্যাটো দিয়েও কিন্তু আপনি বাসনের তেল চিটচিটে দাগ তুলতে পারবেন। কড়াইতে তেল চিটচিটে দাগ হলে কিংবা হলুদ হলে একটি পাকা টম্যাটো কেটে নিন। কাটা টম্যাটো আপনার যে করাইয়ে তেল মশলা জমেছে, সেই কড়াইয়ে ভালোভাবে ঘষুন। তাতে সামান্য নুন দিতে পারেন।
নুন দিয়ে অন্তত আধঘন্টা রেখে দিন। আধঘন্টার পর আপনি ভালোভাবে কড়াইটা সাবান দিয়ে মেজে নিন। তাহলেই দেখবেন কড়াইয়ে আপনি মুখ দেখতে পাচ্ছেন। একেবারে পরিষ্কার হয়ে যাবে তেল চিটচিটে কড়াই। এই উপায়ে আপনিও বাড়ির তেলচিটচিটে কড়াই পরিষ্কার হয়ে যাবে।












Click it and Unblock the Notifications