কোলন ক্যানসারের উপসর্গগুলি কী কী? কীভাবে সতর্ক হবেন
'ক্যানসার’ কথাটির সঙ্গে বর্তমানে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছি। কারণ, দিনদিন বেড়ে চলছে এই রোগীর সংখ্যা। ক্যানসার মানেই আমাদের কাছে মারণ রোগ। কারণ এই রোগে মারা যান বেশিরভাগ মানুষই। তবে প্রথম স্টেজ বা দ্বিতীয় স্টেজে ধরা পড়লে কিছুটা নিস্তার মেলে, অনেক সময় অনেক ব্যক্তি সুস্থও হয়ে যান তবে সেই সংখ্যা অনেকটা কম।

কাদের কোলন ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি
কোলন ক্যানসার হল এক ধরনের ক্যানসার, যা মূলত মধ্যবয়স্ক বা তার বেশি বয়সীদের মধ্যে দেখা যায়। তবে বর্তমানে কম বয়সী ব্যক্তিদের মধ্যেও কিন্তু এই রোগের প্রকোপ দেখা যাচ্ছে। বলা বাহুল্য, কোলন ক্যানসারের ভিতর উপবৃদ্ধি হিসেবে কোলন ক্যানসারের সূত্রপাত। এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যারা কোলন ক্যানসার হওয়ার আগে ঠিক বুঝতে পারেন না, সেটাই স্বাভাবিক।
এই রোগের প্রথম লক্ষণ হল, অনেক সময় মলদ্বারে অসম্ভব জ্বালা যন্ত্রণা হওয়া, রক্তপাতের মতন সমস্যা দেখা দেয়, এই ছোট ছোট লক্ষণকেই কখনোই এড়িয়ে চলবেন না।

কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞদের মতে, অন্ত্রের অভ্যাসের পরিবর্তনের কারণেই আমরা বড় রোগের শিকার হই। যেমন ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিন ধরে যদি কোনও ব্যক্তির হতে এমন হতে থাকে এবং সেই সঙ্গে ক্রমশ ওজন কমতে থাকে তা কিন্তু কোলন ক্যানসারের একটি লক্ষণ হতে পারে।

ওজন কমে যাওয়া
এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যারা সঠিক পরিমাণে খাওয়া দাওয়া করার পরেও তাদের ওজন ক্রমশ কমতে থাকে, যদি তেমন হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এগুলি কিন্তু কোলন ক্যানসারের একটি বিশেষ লক্ষণ, তাই ওজন কমে যাওয়াকে কখনোই সহজভাবে নেবেন না।

পেটে ব্যথা অনুভব হয়
যে সকল ব্যক্তি কোলন ক্যানসারে আক্রান্ত হন তাদের প্রচুর পরিমাণে পেটে ব্যথা হতে থাকে। কিছু খাবার খেলেই পেটে অস্বস্তি হতে শুরু করে। মাঝে মধ্যে বমি বমি ভাব হয়। এগুলোই কিন্তু কোলন ক্যানসারের আরেকটি বড় লক্ষণ। তাই যদি আপনারও এরকম হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

শরীর ক্লান্ত হয়ে যাওয়া
অনেক সময় দেখা যায় মলের সঙ্গে বারবার রক্ত আসা, এটিকে হেমোরয়েড বা অন্য কোন ক্ষতিকারক রোগ হিসেবেও ধরা হয়। এটির কারণে শরীর ক্রমশ ক্লান্ত বা দুর্বল হয়ে যায়। এটি ক্যানসারের আরেকটি লক্ষণ হতে পারে। এটাতে আপনি ঘুম থেকে ওঠার পরেও ক্রমশ ক্লান্ত হয়ে পড়বেন।

শরীর প্রচন্ড দুর্বল হতে থাকে
কোনও কাজের ইচ্ছা থাকবে না। শরীর সবসময় ছেড়ে দেবে। শুয়ে থাকতে ইচ্ছা করবে, সেই সঙ্গে শরীর প্রচন্ড দুর্বল হতে থাকবে। খাবার পরেও শরীর দুর্বল হবে। ক্রমশ অলস হতে থাকবে, এটি কোলন ক্যানসারের আরেকটি লক্ষণ।

কোলন ক্যানসারের উপসর্গ
কোলন ক্যানসার হলে অনেক সময় বমি বমি ভাব, গা গুলিয়ে যাওয়া, আচমকাই ওজন কমে যাওয়া, সেই সঙ্গে মলত্যাগের পরিবর্তন হওয়া, অনেক ব্যক্তিদের পেটে ব্যথা হয়, আবার মল সঠিকভাবে পরিষ্কার হয় না, এগুলি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

শরীর রক্তশূন্য হতে থাকে
যে সকল ব্যক্তি কোলন ক্যানসারে আক্রান্ত হন তাদের মলের সঙ্গে যে রক্ত বেরোয় সেই রক্তের রং কালচে হয়। সেই সময়ে পেটে প্রচন্ড ব্যথা অনুভব হয়। কোলন ক্যানসার হলে যেহেতু অন্ত্র থেকে রক্তপাত হয়, তাই শরীর রক্তশূন্য হতে থাকে। আর এই কারণেই শরীর ক্রমশক ক্লান্ত হতে থাকে। কাজ করার ইচ্ছা থাকে না। তবে এধরনের উপসর্গ দেখলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications