Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Air Cooler Tips: কুলার থেকে গরম হাওয়া বেরোচ্ছে! কিন্তু কেন? ঘর ঠাণ্ডা রাখতে মানুন এই টিপস

Air Cooler Tips: গ্রীষ্ম এখনও পুরোপুরি আসেনি। তবে ইতিমধ্যেই তাপমাত্রা ৩২-৪০ ডিগ্রির গন্ডি পৌঁছে গিয়েছে। এখনই এই পরিস্থিতি, এপ্রিল এবং মে মাসে তাপমাত্রা খুব সহজেই ৪৫ ডিগ্রি অতিক্রম করবে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গরমের দিনে, কেবল এসির ঠাণ্ডা বাতাসই স্বস্তি বয়ে এনে দিতে পারে।

কিন্তু এসি কেনা তো আর সবার পক্ষে সম্ভব নয়। অথবা সবার পক্ষে এসি (Air conditioner) ২৪ ঘন্টা চালানোও সম্ভব নয়। এমন পরিস্থিতিতে কুলারের (Using a cooler in summer) ব্যবহার একটি দুর্দান্ত বিকল্প।

air cooler

ইতিমধ্য়েই অনেকে কুলার (cooler) কেনার পরিকল্পনাও করে ফেলেছেন। কারণ কুলারের দাম তুলনামূলক কম আর বিদ্যুৎ খরচও কম। তাই অনেকেই কুলারের উপরে ভরসা করেন। কারণ, এসি-র থেকে কুলার ব্যবহারে সুবিধাও রয়েছে অনেক বেশি।

পরিবেশবান্ধব হওয়ার সঙ্গেই এগুলি মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই, যা এই মূল্যবৃদ্ধির বাজারে পকেটকে অনেকটা স্বস্তি দেয়। কিন্তু প্রায়শই মানুষ অভিযোগ করেন, তাদের কুলার যতটা ঠাণ্ডা বাতাস দেওয়া উচিত, ততটা দিচ্ছে না।

অনেকেই আবার গরম হাওয়া দিচ্ছে, এমনও অভিযোগ করেন। যদি আপনার সঙ্গেও এমন হয়ে থাকে, তবে আর চিন্তা নেই। কিছু সহজ টিপস অবলম্বন করে, আপনিও এসি-র মতো ঠাণ্ডা হাওয়া কুলারেই পাবেন। কিন্তু প্রথমে জেনে নিন কুলার ঠাণ্ডা বাতাস কেন দিচ্ছে না? কোন কারণগুলি হতে পারে, জানুন-


ভুল জায়গায় রাখার কারণে

কুলার থেকে ঠাণ্ডা বাতাস পেতে এটিকে এমন জায়গায় রাখতে হবে, যেখান থেকে খোলা বাতাস আসে। বন্ধ ঘরে রাখলে চলবে না। একই সময়ে, যদি আপনি কুলারটি অসমভাবে রাখেন, তাহলে বাতাসও বাধাগ্রস্ত হয়। কুলারের নীচের অংশটি আপনার জানালার সমান স্তরে বা আধা ইঞ্চি উপরে থাকা উচিত, তবেই এটি সঠিক পরিমাণে বাতাস দেবে।

জলের পরিমাণ কম অথবা ত্রুটিপূর্ণ জলে পাম্পের কারণে

কুলার ট্যাঙ্কের জলের স্তর সম্পূর্ণরূপে পূর্ণ করতে হবে। যদি কুলারের ভেতরে জল কম থাকে অথবা জল পাম্প সঠিকভাবে কাজ না করে, তাহলে ঠাণ্ডা বাতাস পাওয়া যায় না। শুধু তাই নয়, কুলারের ফ্যান এবং মোটর পরিষ্কার না হলেও ভালো বাতাস সরবরাহ করতে পারে না। তাই এই বিষয়েও খেয়াল রাখতে হবে।

সরাসরি সূর্যালোকের সংস্পর্শে আসার কারণে

মনে রাখবেন, কুলারের বডি ধাতু দিয়ে তৈরি এবং সূর্যালোকের সংস্পর্শে এলে এটি দ্রুত গরম হয়ে যায়। এতে কুলারের মেশিন কাজ করা বন্ধ করে দেয়। এছাড়াও ভিতরের জল এতটাই গরম হয়ে যায় যে, ঘরকে ঠাণ্ডা করতে পারে না।

নোংরা বা শুকনো কুলিং প্যাডের কারণে

কুলারটি সঠিকভাবে ঠাণ্ডা হবে কিনা তাও তার প্যাডের উপর নির্ভর করে। যদি কুলারের প্যাডগুলি নোংরা বা শুকনো থাকে, তাহলে তারা সঠিকভাবে জল শোষণ করতে পারে না এবং বাতাস গরম হয়ে বেরিয়ে আসে।

এছাড়াও ঘরের জানালা বা দরজার কাছে কুলার না রাখলে প্রাকৃতিক স্নিগ্ধ বাতাস ভেতরে প্রবেশ করতে পারে না, যার কারণে ঠাণ্ডা বাতাস পাওয়া যায় না এবং ঘর গরম থাকে।


এসির মতো ঠাণ্ডা বাতাস পেতে এই সহজ টিপসগুলি অনুসরণ করুন-

  • কুলারটি সর্বদা খোলা জানালার সামনে রাখুন

কুলারটি সর্বদা খোলা জানালার সামনে রাখুনকুলারটি সর্বদা ঘরের খোলা জানালার সামনে রাখা উচিত। এতে কুলার থেকে বের হওয়া বাতাস ঘরকে ঠাণ্ডা করে এবং গরম বাতাস বেরিয়ে যায়। গরম বাতাস বের হওয়ার জন্য সামনে একটি খোলা জানালা থাকা আবশ্যক। এতে ঘর ঠাণ্ডা থাকবে।

  • কুলিং প্যাড পরিষ্কার এবং ভেজা রাখুন

সময়ে সময়ে কুলার প্যাড পরিষ্কার করা জরুরি। এগুলিকে ধোয়ার জন্য ভিনেগার ব্যবহার করতে পারেন। ময়লা ভালোভাবে অপসারণের পাশাপাশি ভিনেগার কুলার প্যাডের দুর্গন্ধও দূর করে। এজন্য এক গ্লাস জলে সমপরিমাণ ভিনেগার মিশিয়ে প্যাডগুলি ধুয়ে ফেলুন এবং তারপর পরিষ্কার জল দিয়ে ২-৩ বার ধুয়ে নিন। মনে রাখবেন, কুলার চালু করার আগে এই প্যাডগুলি একটু ভিজিয়ে নিতে হবে, এতে বাতাস আরও ঠাণ্ডা হবে।

  • সরাসরি সূর্যের আলো থেকে কুলারকে রক্ষা করুন

যদি আপনার কুলারটি বারান্দায় বা খোলা জায়গায় রাখা হয়, তাহলে সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ। কারণ, সরাসরি সূর্যের আলোর কারণে কুলারটি সঠিকভাবে কাজ করতে পারে না। এর কার্যকারিতার উপর চাপ পড়ে এবং এর কারণে এটি গরম বাতাস বের করে। কুলারের উপরে সবসময় কোন না কোন ছায়া থাকা উচিত। আপনি এর উপর একটি অস্থায়ী ছাউনিও তৈরি করতে পারেন। যাতে কুলারটি খুব বেশি গরম না হয় এবং ভালো ঠাণ্ডা বাতাস সরবরাহ করতে পারে।

  • জলের ট্যাঙ্কটি পূর্ণ থাকতে হবে

কুলারের ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূর্ণ না হলে এটি সঠিকভাবে পাম্প করতে পারবে না। এজন্য কুলারটি পর্যাপ্ত ঠাণ্ডা জল দিয়ে ভরে নিন এবং অতিরিক্ত ঠাণ্ডা বাতাসের জন্য বরফের টুকরো যোগ করুন। এতে বাতাস দ্রুত ঠাণ্ডা হবে এবং এটি এসির মতোই ঠাণ্ডা করবে ঘর।

  • কুলার চালু করার আগে এক্সহস্ট ফ্যানটি চালান

রান্নাঘরে কাজ করার সময়, গরম বাতাস রান্নাঘরের পাশাপাশি ঘরেও ভরে যায়। যদি ঘর খুব গরম থাকে, তাহলে কুলার চালু করার আগে কিছুক্ষণ এক্সজস্ট ফ্যান চালিয়ে নিন। রান্নাঘর এবং বাথরুমে, এক্সজস্ট ফ্যান চললে গরম বাতাস বেরিয়ে যাবে এবং ঠাণ্ডা বাতাস ঘরে আসবে।

মনে রাখবেন, গ্রীষ্মকালে যদি এসির মতো ঠাণ্ডা বাতাস চান, তবে কুলারটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই গ্রীষ্মে কুলার নিয়ে কোনও সমস্যায় পড়ার আগে উপরের টিপসগুলি মেনে চলুন। এতে খুব সহজেই প্রচণ্ড গরম থেকে মুক্তি পাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+