Winter Beauty Care: শীতকালে ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, কীভাবে রাখবেন সুন্দর ও কোমল
শীতকালে সকলেরই প্রায় ঠোঁট ফেটে যায়, শুকিয়ে যায়। আসলে শুষ্ক আর্দ্রতার কারনেই এমন সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে। তাছাড়া বেশি পরিমাণে জল না খেলে শরীর ডিহাইড্রেট হতে থাকে। আর যে কারণে ঠোঁট কিন্তু শুকিয়ে যায়, কালো হয়ে যায়। আবার অনেকের বেশি শুকিয়ে গেলেও কিন্তু রক্তপাতও শুরু হয়ে যায়। এই সমস্যায় কমবেশি সকলেরই রয়েছে। আর এর কারণে কিন্তু সৌন্দর্যের উপর খানিকটা হানি পরে।
ঠোঁটকে আপনি যদি নরম রাখতে চান তাহলে আপনাকে বেশ কিছু ঘরোয়া প্রতিকার মানতে হবে। যেগুলি মানলে আপনি খুব সহজেই শীতকালে আপনার ঠোঁটকে নরম রাখতে পারবেন, দেখুন সেগুলি কী কী।

- ফলের রস খাবেন
শীতকালে ঠোঁটকে নরম রাখতে আপনাকে প্রচুর পরিমাণে স্যুপ, ফলের রস খেতে হবে। এমনকি প্রোটিন, ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবার খেতে হবে। যেগুলি খেলে আপনার ঠোঁট সহজে ফাটবে না।
- চিনির সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাখুন
যদি শীতকালে আপনার ঠোঁট ফেটে যায় তাহলে প্রত্যেকদিন এই ঘরোয়া প্রতিকার মানতে হবে। প্রথমে কিছুটা চিনি নেবেন হাতে, তাতে দু’তিন থেকে চার ফোঁটা নারকেল তেল মিশিয়ে ঠোঁটের ওপর ভালো করে লাগাবেন। কিছুক্ষণ পর দেখবেন আপনার ঠোঁটের উপর থাকা মরা চামড়া গুলো আসতে আসতে উঠে যাবে।
- দুগ্ধজাত খাবার খান
যদি আপনি ঠোঁটকে নরম রাখতে চান এবং মসৃণ থাকতে রাখতে চান তাহলে দুগ্ধজাত খাবার প্রচুর পরিমাণে খান এবং সেইসঙ্গে ক্রিম ঠোঁটে ম্যাসেজ করুন। যদি পারেন সামান্য পরিমাণ মাখন দিয়েও ম্যাসেজ করতে পারেন। এটি আপনার ঠোঁটে ভেতর থেকে পুষ্টি জোগাবে।
- লেবুর রস ঠোঁটে মাখুন
কালো ঠোঁট ভালো রাখতে রাতে ঘুমোবার আগে এক চামচ বাদামের তেলে দু থেকে চার ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগিয়ে সারা রাত রেখে দিন। তারপর হালকা গরম জল দিয়ে পরিষ্কার করুন। এটি করলে আপনি খুব ভালো ফল পাবেন।
- বাদাম তেল ঠোঁটে লাগান
প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভিটামিন সি সমৃদ্ধ বাদাম তেল ঠোঁটে লাগান। এতে আপনার ঠোঁট খুব সুন্দর ও নরম হবে।
- বিটের রসে মধু মিশিয়ে ঠোঁটে মাখুন
ঠোঁট নরম করতে বিটের রস ও মধু একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ঠোঁটে লাগিয়ে তারপর ধুয়ে ফেলুন। এটি আপনার ঠোঁটের রঙ আগের মত ফিরিয়ে দেবে। পর্যাপ্ত পুষ্টি পাবেন এবং ঠোঁটটি আগের মতই সুন্দর দেখাবে।












Click it and Unblock the Notifications