Holi recipes: দোলের দিন অতিথি অ্যাপায়ণে রাখুন গুজিয়া, বানান এই সহজ উপায়ে
দোল বা হোলি উৎসব আসতে আর বেশি দিন বাকি নেই। আর এই উৎসবের জন্য সকলেই অপেক্ষা করে রয়েছেন। এই রঙ খেলার দিনে সকলেই কিন্তু জমিয়ে ভুরিভোজ করে থাকেন।
আর এই সময়ে মিষ্টিমুখ না করলে কী আর চলে বলুন! এই দোল উৎসবের একটি বিশেষ মিষ্টি হল গুজিয়া। এই মিষ্টি ছাড়া হোলি উৎসব হয়? এবার কিন্তু আপনি ঘরেই ঝটপট বানিয়ে ফেলতে পারেন গুজিয়া, কীভাবে বানাবেন, রইল বানানোর সহজ নিয়ম।

- বানাতে কী কী লাগবে
ঘি, নারকেল, ময়দা, কিশমিশ, বাদাম, ক্ষীর, দুধ, চিনি, এলাচগুঁড়ো, আর সাদা তেল, মৌরি, পেস্তা, কাজুবাদাম
- কীভাবে বানাবেন
প্রথমে ময়দা নেবেন, তাতে পরিমাণ মতোন ঘি দেবেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর তাতে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখতে থাকবেন। ময়দা মাখা হয়ে গেলে ভেজা কাপড় দিয়ে অন্তত ঢেকে রাখুন এক ঘন্টা। যদি হাতে কম সময় থাকে তাহলে আধঘন্টা মেখে রাখতে পারেন।
এরপর পুর তৈরি করবার জন্য মাঝারি আঁচে একটি পাত্র বসান, পাত্র গরম হয়ে গেলে তাতে এক টেবিল চামচ ঘি দিন। তাতে কিশমিশ, বাদাম দিয়ে ভালোভাবে ভাজতে থাকুন। তারপর অন্য একটি পাত্রে নারকেল দিয়ে ভালোভাবে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তুলে রাখুন। এরপর কড়াইতে ক্ষীর দিন। দিয়ে সাত থেকে আট মিনিট হালকা সোনালী করে নেড়ে নিন। তাতে সামান্য পরিমাণ দুধ দিন।
তারপর তা নামিয়ে রাখুন। তারপর তাতে নারকেল, চিনি, এলাচ গুঁড়ো, কিশমিশ, ড্রাই ফুটস দিন। তারপর মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঠান্ডা হতে দিন। তারপর তাতে এসে সামান্য পরিমাণ মৌরিগুঁড়ো দিতে পারেন। এতে কিন্তু গন্ধটা আরও বেশি সুন্দর আসবে।
যে ময়দাটা মেখে রেখেছিলেন, সেখান থেকে ছোট ছোট বল বার করে নিন। তারপর তা বেলে নিন। নিয়ে তাতে পুর ভরে মুখ বন্ধ করুন। কাটা চামচ দিয়ে চেপে চেপে এক প্রান্ত থেকে আরেক প্রাপ্ত বন্ধ করুন। তারপর দু’প্রান্ত একই সঙ্গে টিপে বন্ধ করুন। পাস থেকে অতিরিক্ত ময়দা যদি বেরিয়ে থাকে, তা কিন্তু ফেলে দেবেন।
তারপর একটি পাত্রে ঘি বা তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে ধীরে ধীরে গুজিয়া গুলো দিন। সোনালী ও মুচমুচে না হওয়া পর্যন্ত ভেজে নিন। তবে যখন করবেন তখন কিন্তু তেল বেশি গরম হতে দেবেন না। তাহলেই তৈরি হয়ে যাবে গুজিয়া। এটি খেতে কিন্তু অসাধারণ।












Click it and Unblock the Notifications