দোলের আগেই এই উপায়ে ত্বক, চুল থেকে নখের যত্ন নিন, দূর হবে অ্যালার্জির সমস্যাও
দোল মানেই রঙে রঙে মেতে ওঠার একটি দিন। এসময়ের জন্য অপেক্ষা করে থাকেন সকলে। চলতি বছর এই উৎসব পড়েছে ১৩ মার্চ, আর তার পরের দিন অর্থাৎ ১৪ মার্চ হোলি উৎসব পালন করবেন সকলে। এই সময়ে এই ভাবে যত্ন নিতে পারেন। তাহলে আপনার ত্বক কিন্তু উজ্জ্বল থাকবে।
এতে ত্বকে অ্যালার্জি থেকে জ্বালার সমস্যা থেকে মুক্তি পাবেন। কারণ অনেকেরই আবির কিংবা দোলের রঙ থেকে নানান সমস্যা হয়, তাই এখন থেকে এভাবে ত্বকের যত্ন নিতে শুরু করুন। অবশ্যই দোল খেলার আগের মুহূর্তে এগুলি মানবেন।

ছবি সৌজন্য- pexels
তেল মাখুন
আপনি কিন্তু দোল খেলার দু’দিন আগে থেকেই ত্বকে তেল লাগাবেন আর দোল খেলার আগে অবশ্যই মুখে নারকেল তেল, জলপাইয়ের তেল কিংবা অ্যালোভেরা তেল মাখিয়ে দোল খেলবেন। এতে আপনার ত্বক ভালো থাকবে। সেই সঙ্গে আপনার ত্বকের অ্যালার্জির সমস্যা কমবে।
সানস্ক্রিম ব্যবহার করুন
যেহেতু এখনই প্রায় অনেকেই আবির খেলছে, সেই ক্ষেত্রে রঙের ছিটা আপনার ত্বকে এসে লাগলে, আপনার ত্বক জ্বালা হতে পারে। তাই ঘরের বাইরে বেরোলে সানস্ক্রিম ব্যবহার করুন। SPF ৩০ বা তার বেশি সানস্ক্রিম ব্যবহার করুন। এতে ত্বকে কোনও সমস্যা হবে না।
কীভাবে নখ ও ঠোঁটের যত্ন নেবেন
আপনার নখ ও ঠোঁটের যত্ন নিন, দোল খেলার আগে আপনার নখ ও ঠোঁটের যত্ন নিন। কোনও রঙ যেন আপনার ঠোঁটে না লাগে। এতে আপনার ঠোঁটে লিপবাম লাগাবেন। আর নখে পারলে নারকেল তেল লাগাবেন। এতে আপনার নখে তেল লাগলে সহজে রঙ উঠে যাবে।
সঠিক পোশাক পরবেন
দোল খেলার আগে সঠিক পোশাক পরুন অর্থাৎ ঢিলেঢালা, সুতির পোশাক পরুন। এবং খুব একটা টাইট ফিট পোশাক পরবেন না। এতে কিন্তু আপনার বেশি রঙ লাগলে শরীরে কষ্ট হতে পারে। তবে অবশ্যই সুতির পোশাক পরবেন।
কীভাবে মুখ পরিষ্কার করবেন
দোল খেলার পর আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করবেন। কোনও রঙ যেন আপনার ত্বকে লেগে না থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। রঙ তোলার জন্য কোনও রকম রাসায়নিক পণ্য ব্যবহার করবেন না। মধু, দই বা গোলাপজল ব্যবহার করতে পারেন। এতে ত্বক পরিষ্কার থাকবে। তবে মুখ ধোওয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। এতে আপনার ত্বক হাইড্রেট থাকবে। এতে কিন্তু আপনার ত্বকের কোনরকম অ্যালার্জি হবে না।












Click it and Unblock the Notifications