Holi 2025: দোল খেলার সময় চোখে রঙ ঢুকে গেলে কোন উপায়ে মিলবে রেহাই
দোল উৎসব হল রঙে রঙে মেতে ওঠার দিন। দেশ জুড়ে এই বিশেষ সময়েই আনন্দে মেতে ওঠেন সকলে। রঙ, আবির নিয়ে শিশু থেকে বয়স্ক ব্যক্তিরা সকলেই কিন্তু খেলেন। তবে বর্তমানে বাজারে কিন্তু অনেক ভেজাল রঙ, আবির পাওয়া যায়। যা কিন্তু ত্বক থেকে চোখের অনেক ক্ষতি করে।
তাই রঙয়ের বিষাক্ত পদার্থের হাত থেকে ত্বক, চুল, নখ আপনাকে বাঁচাতে হবে। অনেক সময় শিশুদেরও কিন্তু দোল খেলতে খেলতে চোখে রঙ ঢুকে যায়। তাই এসময় চোখ প্রচন্ড জ্বালা করে, তাকাতে কষ্ট হয়, যদি আপনার চোখে রঙ ঢুকে যায়, তাহলে কী করবেন আপনি, জানুন।

চোখ ঘষবেন না
যদি আপনার চোখে রঙ ঢুকে যায়, তাহলে চোখ কিন্তু ঘষবেন না। চোখ ঘষার ফলে রঙের কণা গুলি আপনার চোখে গভীরে পর্যন্ত পৌঁছে যাবে। এতে আপনার চোখে জ্বালা করবে। কর্নিয়ার সমস্যা হবে। চোখের পাতা আসতে বন্ধ করবেন। বাইরের কোনও নোংরা যেন চোখের ভেতরে না ঢোকে, তাহলে চোখে নানান সমস্যা হবে। আর এটি যদি ঠিকঠাক চোখ থেকে রঙ না বেরোয় তাহলে চোখে ইনফেকশনের ঝুঁকি বাড়তে পারে।
জলের ঝাপটা দিন
যদি চোখে রঙ ঢুকে যায়, তাহলে পরিষ্কার জল দিয়ে বারবার চোখে ঝাপটা দিন। তাহলে চোখের রঙ বাইরে বেরিয়ে আসবে। ১০ থেকে ১৫ মিনিট এরকমভাবে চোখে ঝাপটা দেবেন। সম্ভব হলে তুলোর বল জলে ভিজিয়ে চোখ পরিষ্কার করুন। আর বারবার চোখের জলের ঝাপটা দিন। এতে জ্বালাপোড়া কমবে। চোখে জ্বালাপোড়া শ্যাম্পু বা কোনও রাসায়নিক দ্রব্য চোখের আশেপাশে দেবেন না। এতে জ্বালাপোড়ার সমস্যা ক্রমশ বাড়তে পারে।
আই ড্রপ
চোখে জল দিয়ে ভালোভাবে ধোঁয়ার পরেও যদি দেখেন চোখ জ্বালা করছে। চোখে দেখতে অসুবিধা হচ্ছে কিংবা অস্বস্তি করছে, তাহলে চোখে আই ড্রপ ব্যবহার করুন। আর আপনার হাতের কাছে আই ড্রপ না থাকে তাহলে বারবার চোখের পলক ফেলুন। বারবার চোখে জলের ঝাপটা দিন। এতে কিন্তু অনেকটাই আপনি রেহাই পাবেন।
চিকিৎসকের পরামর্শ নিন
আবার অনেকে কিন্তু চোখে আই ড্রপ দেন না। অনেকে কিন্তু চোখে গোলাপ জল দুধ বা দুধের মতন জিনিস দেন। ঘরোয়া প্রতিকারের মাধ্যমেও চোখে জ্বালা আর সমস্যা কমায়। না হলে কিন্তু চোখ জ্বালা করে এবং চোখ লাল হয়ে যায়। যদি আপনার এই ভাবে চোখের জালা না কমে তাহলে কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। না হলে চোখে কিন্তু বড় সমস্যা দেখা দেবে।
সানগ্লাস পরুন
যদি আপনার কখনও আই ড্রপ লাগাবার পরেও চোখ জ্বালা করে, তাহলে আর দ্বিতীয়বার সেই আই ড্রপ ব্যবহার করবেন না। বা আপনি কিন্তু অবশ্যই এই দোল খেলার সময় চোখে সানগ্লাস পরুন। রঙ খেলা থেকে আবির নিয়ে খেলুন। ভেষজ আবির খেলুন। তাহলে আপনার চোখ অনেকটাই নিরাপদ থাকবে। এই উপায়ে আপনি কিন্তু দোলের সময় আপনার চোখকে বাঁচাতে পারেন।












Click it and Unblock the Notifications