Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Holi 2025: দোলে ভাঙ খেয়ে কীভাবে কাটাবেন হ্যাঙ্গওভার, জানা আছে আপনার?

রাত পোহালেই দোল উৎসব। এই দিন ভাঙ ছাড়া চলে না! ভাঙ না খেলে উৎসবের মজাই আসে না! তার কারণ দোলের দিন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সকলের সঙ্গে অনেকেই কিন্তু ভাঙ খান। অনেকেই এই বিশেষ দিনে শরবতের সঙ্গে ভাঙ খেয়ে থাকেন।

ভাঙ খাওয়ার পর অনেকেরই মাথা ঝিমঝিম করে, ক্লান্ত লাগে, মাথাব্যথা করে, কাজ করতে পারেন না। শরীর খুব ক্লান্ত লাগে, তাই ভাঙের হ্যাঙ্গওভার কীভাবে কাটাবেন। খুব সহজেই আপনি কিন্তু ভাঙের হ্যাঙ্গওভার এই ঘরোয়া পদ্ধতি গুলির মাধ্যমে কাটাতে পারে। জানেন কী করবেন।

bhang

জল খান

যদি আপনি নেশা কাটাতে চান, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জল খান। জল খেলে শরীরের সমস্ত বিষাক্ত পদার্থ বের হয়ে যাবে। আর যদি পারেন, লেবু জল খেতে পারেন। এটি কিন্তু সবথেকে ভালো ওষুধ বলতে পারেন।

ক্যাফেইন জাতীয় খাবার খাবেন না

ক্যাফেইন জাতীয় খাবার এই সময় ভুলেও খাবেন না। এই জাতীয় খাবার খেলে আপনার এই নেশা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। এতে আপনার মাথা ঘুরতে থাকবে। হাত, পা কাঁপতে পর্যন্ত পারে।

লেবু খান

যেকোনও নেশা অর্থাৎ মদের নেশা কিংবা ভাঙের নেশা কাটাতে লেবু খুব ভালো কাজ করে। তাই টক জিনিস খেলে ভাঙের নেশা খুব সহজেই কমে। তার যেকোনও লেবু আপনি খেতে পারেন। কমলালেবু কিংবা মৌসুম্বি লেবু খেতে পারেন। এটি খেলে সহজেই আপনার ভাঙের নেশা কাটবে।

নারকেল বা ডাবের জল

নারকেলের জল বা ডাবের জল খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট থাকে। যা আপনার শরীরেকে হাইড্রেট রাখবে। আর এতে কিন্তু খুব সহজেই আপনার ভাঙের হ্যাঙ্গওভার কাটবে না।

আদা

আদার রসে ভাঙের নেশা খুব সহজেই কেটে যায়। তাই আদা মুখে নিয়ে আপনি যদি খেতে থাকেন, তাহলে কিন্তু খুব সহজেই এই হ্যাঙ্গওভার কাটাতে পারবেন।

গরম জলের স্নান করুন

দোলে প্রচুর পরিমাণে ভাঙ খাওয়ার পর যখন আপনার দেখবেন মাথা ঝিমঝিম করছে। সেই সময় কিন্তু আপনি স্নান করুন বার বা স্নান করলে আপনার শরীরের পেশিগুলো সচল হবে। যদি পারেন একটু গরম জলে স্নান করবেন, এতে মাথা ঘোরার সমস্যাও দূর হবে।

আদা, নুন, লেবুর শরবত

ভাঙের নেশা কাটাবার জন্য আপনি কিন্তু আদা, নুন, লেবুর শরবত বারবার খেতে পারেন। এতে খুব সহজেই ভাঙের নেশা কেটে যাবে। এতে শরীরে কিন্তু আপনি শক্তি পাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+