HMPV virus: এই ভাইরাসকে দূরে রাখতে, রোগ প্রতিরোধের ক্ষমতা দ্বিগুণ করতে খান এই ফলগুলি
বর্তমানে বিশ্ববাসী HMPV ভাইরাস নিয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বয়স্ক ব্যক্তি, শিশুরা ছাড়া যাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম, তারা এই রোগে আক্রান্ত হন। তাই এসময় আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে হবে।
না হলে এই রোগের ঝুঁকি কিন্তু আপনারও রয়েছে। তাছাড়া রোগ প্রতিরোধের ক্ষমতাকে চারগুণ করতে আপনি কি করবেন? এই ভাইরাসের ঝুঁকি এড়াতে আপনি নিত্যদিন এই ফলগুলি খেতে পারেন। জানুন কী কী খাবেন।

- কিউই
কিউই ফল যে শুধুমাত্র ডেঙ্গু রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তা কিন্তু নয়, যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, খনিজ রয়েছে। যা বড় রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। তাছাড়াও এটি আপনি নিত্যদিন খেতেই পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার শক্তি বাড়াবার পাশাপাশি আপনার ত্বক উজ্জ্বল থাকবে। তাই আপনিও কিন্তু এটি নিত্যদিন খেতে পারেন। শ্বেত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে এই কিউই ফল।
- আপেল ও ডালিম
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপেল ও ডালিম খাওয়া খুব ভালো। এতে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন থাকে। আর শরীরে আয়রনের ঘাটতি থাকলে এই ফলগুলি খেলে আপনার আয়রনের ঘাটতি মিটবে। রক্তশূন্যতা দূর করতে ও ডালিম খাওয়া খুব দরকার। তাছাড়া শরীর ফিটতে রাখতে নিত্যদিন অবশ্যই এগুলি খাবেন।
- সাইট্রাস জাতীয় ফল
HMPV ভাইরাস থেকে দূরে থাকতে ও রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে চান তাহলে রোজ সাইট্রাস জাতীয় ফল খান। যেমন লেবু, কমলা লেবু, পাতি লেবু ইত্যাদি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে পারে। শুধু তাই নয়, শ্বেত রক্তকণিকা উৎপাদনের সাহায্য করে এই ফল।
- বেরি জাতীয় ফল
স্ট্রবেরি, ব্লুবেরি ইত্যাদি ফল রোজ খান। এতে ভিটামিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। বেরি খেলে মস্তিষ্ক ভালো থাকে। এমনকি হার্ট ভালো থাকে। সুগার রোগ নিয়ন্ত্রণে থাকে। এমনকি বড় রোগের ঝুঁকি কমে, ত্বক ও চুল উজ্জ্বল হয়।
- কলা
কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন সি ও ভিটামিন বি৬ থাকে। যা খাবার খুব ভালো হজম করায়। এমনকি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। বাড়ায় রোগ প্রতিরোধের ক্ষমতা। যদি আপনি অন্য কোনও রোগের আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।












Click it and Unblock the Notifications