High cholesterol: কোন কোন কারণে শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ে, জানেন আপনি?
বর্তমান সময়ে আমরা বেশিরভাগ সকলেই প্রায় অফিস ফিরতি পথে বা টিউশন থেকে ফেরার পথে বাইরের ফাস্ট ফুড খেয়ে থাকি। এই ফাস্ট ফুড খাওয়া স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। যে কারণে আমাদের ওজন বাড়তে থাকে, সেই সঙ্গে বাড়ে কোলেস্টেরলের মাত্রাও। তাহলে কিন্তু আমাদের নানান রোগেও ভুগতে হয়, যে কারণে আমাদের ডায়েট মেনে চলতে হয়, সেই সঙ্গে ব্যায়াম করতে হয়।
কোলেস্টেরলের মাত্রা বাড়ছে অথচ বুঝতে পারছেন না, এটি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য আরও খারাপ। এই প্রাথমিক লক্ষণগুলি দেখলে আগেই সতর্ক হোন এবং চিকিৎসকের পরামর্শ নিন। কোলেস্টেরলের মাত্রা যাতে না বাড়ে, তাঁর জন্য মেনে চলুন এই টিপসগুলি।

কয় ধরনের কোলেস্টেরল হয়
কোলেস্টেরল দু ধরনের হয়। কোলেস্টেরল দুই ধরনের হয়ে থাকে। একটি হল LDL (এল ডি এল ) ও অপরটি হল HDL(এইচ এল ডি)। LDL কোলেস্টেরল হল লো ডেনসিটি, এতে রক্তের ঘনত্বের অনেক কম থাকে, আরেকটি হল HDL কোলেস্টেরল হল যেটিতে রক্তের ঘনত্ব অনেক বেশি থাকে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, যে ব্যক্তির শরীরে কোরেস্টেরলের মাত্রা বেশি থাকে সেই ব্যক্তির হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভাবনা থাকে।
পরিবারের যদি কেউ কোলেস্টেরলে আক্রান্ত থাকেন
যদি আপনার পিতা মাতা বা পরিবারের কেউ কোলেস্টেরলের সমস্যায় ভোগেন বা অর্থাৎ জেনেটিক্সের কারণেও কিন্তু অনেকেই কোলেস্টেরলে আক্রান্ত হন। এমন যদি আপনার পরিবারেও থাকেও তাহলে এখনই সতর্ক হোন।
এই খাবারগুলি খাবেন না
আপনি কি তেল জল মশলাযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার খেয়ে থাকেন। এটা কিন্তু কোলেস্টেরলের মাত্রা ক্রমশ বাড়াতে থাকে। যেমন ভাজা খাবার, চর্বি জাতীয় খাবার এগুলি না খাওয়াই ভালো। এতে আপনার এলডিএলের মাত্রা হু হু করে বাড়তে থাকবে। সেই সঙ্গে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা ও বাড়বে।
ব্যায়াম করুন
নিয়মিত খাবার দাবারের দিকে বেশি নজর দেবেন, যাতে আপনার এলডিএলের মাত্রা শরীরে কমাতে হবে এবং এইচ ডি এলের মাত্রা বাড়াতে হবে। তাই আপনাকে প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হবে। শরীরে যাতে চর্বি না জমে সেদিকে বিশেষ লক্ষ্য দেবেন।

ধূমপান করা ছেড়ে দিন
এমন অনেকেই রয়েছেন, যারা প্রচুর পরিমাণে ধূমপান করেন তা স্বাস্থ্যের জন্য ধূমপান না করা একদমই ভালো , এটি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে তোলে। তাই ধূমপান করা ছেড়ে দিন।
ওজন নিয়ন্ত্রণে রাখুন
ওজন বেড়ে গেলে আপনাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে। উচ্চ কোলেস্টেরলের পাশাপাশি ডায়াবেটিস হৃদরোগে আক্রান্ত সম্ভাবনাও বাড়ে। তাই ডায়েট করে খাওয়া দাওয়া করার চেষ্টা করুন। যাতে ওজন আপনার না বাড়ে সেদিকে লক্ষ্য রাখুন।
লক্ষণ
অনেক সময় আপনার যদি বুকে ব্যথা হয় বা শ্বাস নিতে অসুবিধা হয় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। অনেকেরই কিন্তু আবার শ্বাসকষ্টের সমস্যা হয়, এতে কোলেস্টেরলের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। এমন সমস্যা যদি আপনারও হয় তাহলে আগেই চিকিৎসকের পরামর্শ নিন।












Click it and Unblock the Notifications