High blood pressure: উচ্চ রক্তচাপে ভুগছেন! সাবধান হোন, না হলে শীতে পিছু ছাড়বে না এই রোগগুলি
এমন অনেকেই রয়েছেন যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। চিকিৎসকেরা বলছেন, তাদের জন্য শীত কিন্তু অত্যন্ত মারাত্মক হতে পারে, কারণ এসময়ে তারা যদি শরীরের সঠিক যত্ন না করেন বা খাওয়া-দাওয়ার সঠিক না করেন, ডায়েটে না থাকেন তাহলে কিন্তু তাদের নানান রকম রোগের ঝুঁকি বাড়ে। তাই এই ঋতুতে তাদের নিজেদেরকে খুব সাবধানে থাকতে হবে।
উচ্চ রক্তচাপে যারা আক্রান্ত এসময় তাদের নিত্যদিন ব্যায়াম করা উচিত বা হাঁটা উচিত, না হলে তাদের হার্টের ওপর সবথেকে বেশি প্রভাব পড়ে। তাদের হার্ট অ্যাটাক হতে পারে। এমনকি ব্রেন স্ট্রোক হতে পারে। চোখের নানান সমস্যায় ভুগতে হতে পারে তাদের। নিজেদেরকে সুস্থ রাখতে নিজেরাও ডায়েটে থাকুন এবং সাবধানে থাকুন। উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের কোন কোন রোগের প্রকোপ সব থেকে বেশি, জানুন।

- স্ট্রোক
যা যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের কিন্তু শীতকালে স্ট্রোক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ, শীতকালে রক্তচাপ আরও বাড়তে থাকে। আর সরাসরি প্রভাব পড়ে রক্তনালীতে। তাই সেই সময় যদি আপনারা খুব মানসিক চাপ নেন, তখন কিন্তু আপনাদের স্ট্রোক হবার সম্ভাবনা আরও বাড়বে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই আগেই সাবধান নিয়ন্ত্রণে রাখাই ভালো। ডায়াবেটিস রোগীদের শীতকালে সুগার নিয়ন্ত্রণে রাখাই ভালো।
- পেরিফেরাল ধমনীর রোগ
পেরিফেরাল ধমনীর রোগ হতে পারে, শীতকালে যে সকল ব্যক্তি উচ্চ রক্তচাপের শিকার তারা এই রোগে আক্রান্ত হবেন। তাই আগে থেকেই সাবধান হোন।
- চোখের সমস্যা
যারা উচ্চ রক্তচাপের শিকার তাদের কিন্তু চোখেরও সমস্যা হয়, এটি আপনার শরীরের নানান ভাবে সমস্যা সৃষ্টি করে। এমনকি আপনার চোখের নার্ভ ফুলে যেতে পারে। নানান সময় চোখের সমস্যাও দেখা দেয়, তাই এই সময় শরীরকে সুস্থ রাখা আপনারই দরকার।
- হার্ট অ্যাটাক
যে সকল ব্যক্তি উচ্চ রক্তচাপের শিকার তাদের শীতকালে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাই এসময়ে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে, রয়েছে এমন কোন খাবার খাবেন না যেগুলি খেলে আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। কারণ এই সময়ে সকলেই প্রায় জিমে যাওয়া বা হাঁটতে যাওয়া বন্ধ করে দেন। আর যে কারণে ওজন বাড়ে হু হু করে বাড়বে, কোলেস্টেরল যুক্ত খাবার খেলে এবং ওজন বাড়লে হার্ট অ্যাটাক হবেই, তাই শীতকালে নিজের শরীরকে সুস্থ রাখুন।












Click it and Unblock the Notifications