গ্রীষ্মে হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে ও শরীর ঠান্ডা রাখতে খান এই সুপারফুডগুলি
গরমের তীব্র দাবদাহ শুরু হয়ে গেছে। আর এই সময় ঘরের বাইরে পা রাখতে পারছেন না অনেকেই। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, গরমের তাপমাত্রা আরও কিন্তু বাড়তে থাকবে। বেশ কয়েকটি রাজ্যে কিন্তু গরম প্রচুর পড়েছে। আরও গরম বাড়তে পারে, এমনটাই জানা গিয়েছে।
গরমের সময় শরীরকে সুস্থ রাখা খুব দরকার। কারণ এই গরমের সময়ই হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে। তাই গরমে হিটস্ট্রোকের ঝুঁকি আটকাতে আপনি কিন্তু এই খাবারগুলি নিত্যদিনের খাদ্য তালিকায় রাখতেই পারেন। তাই আপনাকে একটু ঠান্ডা জাতীয় খাবার খেতে হবে। কোন কোন খাবার খেয়ে গরমকালে আপনি আপনার শরীরকে ঠান্ডা রাখবেন, জানুন।

-
শশা
শশা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে জল থাকে অর্থাৎ ৯৫ শতাংশই জল থাকে। এটি আপনার যেমন শরীর হাইড্রেট থাকবে। তেমন ঠান্ডাও থাকবে। তাই আপনি নিত্যদিন কাঁচা শশা খেতে পারেন কিংবা স্যালাড কিংবা শশার জুস করেও আপনি খেতে পারেন।
-
তরমুজ
তরমুজ খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। এই গরমের সময় রসালো এই ফলটি কিন্তু শুধু যে সুস্বাদু তা নয়, এটি কিন্তু এতে জলের পরিমাণও বেশি থাকে। এই ফলটি ইলেক্ট্রোলাইট ও জলে ভরপুর। যা আপনার শরীরকে ডিহাইড্রেট হওয়ার থেকে বাঁচাবে। তাছাড়া এতে লাইকোপেন থাকে। যা ত্বককে সূর্যের ক্ষতির হাত থেকে বাঁচাতে সাহায্য করে।
-
ডাবের জল
ডাবের জলে ইলেক্ট্রোলাইট থাকে। যা আপনার শরীরের জলশূন্যতা আটকাতে সাহায্য করবে। এমনকি এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যেহেতু গরমকালে সকলের শরীরে প্রচুর ঘাম হয়, সেই ক্ষেত্রে শরীর থেকে কিন্তু পটাশিয়াম সোডিয়ামের মাত্রা কমছে থাকে। তাই এতে কিন্তু আপনার শরীরে পটাশিয়ামের ঘাটতিও পূরণ হবে।
-
পুদিনা
পুদিনা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে আপনার পেট ঠান্ডা থাকবে। যেমন পুদিনা চা খেতে পারেন, আবার স্যালাডেও পুদিনা দিয়ে খেতে পারেন। এটি আপনার হজম শক্তি বাড়াবে । শরীরের তাপ কমাতে সাহায্য করবে। এতে আপনার হিটস্ট্রোকের ঝুঁকি কমবে।
-
পালংশাক, লেটুস
যদি আপনি গরমকালে হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে চান তাহলে, তাহলে পালংশাক, লেটুস খেতে পারেন। যা খাওয়া গরমকালে শরীরের জন্য খুব ভালো। এগুলি হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এগুলি খেলে আপনার শরীরে আয়রণের ঘাটতিও পূরণ হবে। তাই আপনি এগুলোতে স্যালাড, স্মুদি করে খেতে পারেন।
-
দই
দুই একটি প্রোবায়োটিক খাবার। যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে। তাই ক্লান্তভাব কাটাতে আপনি কিন্তু স্মুদি খেতে পারেন। আবার শুধু দই খেতে পারেন। আবার দই দিয়ে স্মুদি করে খেতে পারেন। যেকোনও ফলের সঙ্গেও আপনি দই খেতে পারেন।
-
লেবু
লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা গরমকালে খেলে আপনার শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি শরীরের ডিহাইড্রেট হতে দেবে না। তাই লেবুর জলে কিংবা তাজা লেবুর রস খেতে পারেন। এতে শরীর কিন্তু আপনার ভালো থাকবে। এমনকি ত্বক ভালো থাকবে, উজ্জ্বল হবে।












Click it and Unblock the Notifications