Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা! কীভাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছাড়াও শরীরকে ঠান্ডা রাখা যাবে

তীব্র দাবদাহ। দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ওপরে। গরমে হাঁসফাঁস পরিস্থিতি থেকে অনেকেই রক্ষা পাওয়ার চেষ্টা করেন। বাড়িতে কিংবা অফিসে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে কৃত্তিম স্বাচ্ছন্দের উপায়ের ওপরে নির্ভর করেন। কিন্তু এই কৃত্তিম স্বাচ্ছন্দ ছাড়াই শরীরকে ঠান্ডা রাখার অনেক উপায় রয়েছে।

পরিবেশের অত্যধিক তাপ মস্তিষ্ক এবং অন্য অঙ্গের ক্ষতি করতে পারে। ঘাম শরীরকে শীতল রাখার চেষ্টা করে, তবে তা যথেষ্ট নয়। যে কারণে হাইপারথার্মিয়ার ঝুঁকি বেড়ে যায়। এর লক্ষণগুলি হল হিট স্ট্রোক, ক্র্যাম্প, হিট এডিমার মতো পরিস্থিতি।

তাপপ্রবাহ

বিশেষজ্ঞরা বলছেন, গরমে নিজেকে সুস্থ রাখতে প্রথমেই প্রচুর পরিমাণে জল খেতে হবে অর্থাৎ নিজেকে হাইড্রেট রাখতে হবে। জল খাওয়ার মাধ্যমে শরীরকে কিছুটা রক্ষা করা যেতে পারে। কেননা গরমের সময় প্রচুর ঘাম হয়। এই এই ঘাম শরীরকে ঠান্ডা করে।

এই গরমের সময় ঠান্ডা ঝরনা কিংবা বারে বারে স্নান করা শরীরের তাপমাত্রাকে কমিয়ে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। কবজিতে ওয়াশরাহ বা বরফের ব্যাপ রেখে শরীরকে ঠান্ডা করা যেতে পারে। যা গলায়ও বাধা যেতে পারে। বিশেষ করে পালস পয়েন্টগুলিতে বরফের ব্যাগ রাখলে শরীর ঠান্ডা হয়।

যে ঘরে বসে রয়েছেন, সেই ধরে জানালার দিকে মুখ করে বক্স ফ্যান রাখতে হবে, যাতে ঘর থেকে গরম বাতাস বের করে ঘরে ঠান্ডা বাতাস আসতে পারে। ঘরের জানালার পর্দা ব্যবহার করতে হবে, যাতে সূর্যের আলো সরাসরি না ঢুকতে পারে এবং ঘর সরাসরি উত্তপ্ত না হয়। এক্ষেত্রে ব্ল্যাক আউট পর্দা ব্যবহার করা যেতে পারে। যা দিনের তাপমাত্রা বৃদ্ধি কমাতে সাহায্য করে।

তাপপ্রবাহ

বাড়ির বাড়তি দরজা বন্ধ করে দিতে হবে। যেখান থেকে বাইরের তাপ ভিতরে ঢোকে। রান্না ঘর কিংবা শৌচাগারে এক্সজস্ট ফ্যান ব্যবহার করতে পারেন। তাতে এই দুটি জায়গায় গরম বাতাসকে টেনে বের করে ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ঘরের ভিতরের তাপ কমাতে এলইডি বাল্ব ব্যবহার করা যেতে পারে।

যদি কেউ গরম হাওযার কারণে ঘুমোতে না পারেন, তাহলে শোয়ার ঘরের বিকল্প বেছে নিতে হবে। অস্থায়ীভাবে বাড়ির বেসমেন্ট, যেই জায়গা তুলনামূলক ঠান্ডা, সেই জায়গা বেছে নিতে হবে। তবে শরীরকে ঠান্ডা রাখতে ফ্রিজে রাখা জামা-কাপড় না পরাই ভাল। যা প্রথমে তাপ থেকে রক্ষা করলেও পরে তা শরীরের ক্ষতি করে।

তাপপ্রবাহ

গরমে ঠান্ডা হতে আইসপপ কিংবা আইসক্রিম খেলে মুহূর্তের জন্য আরাম পাওয়া যায়। তবে শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে, তাকে ঠান্ডা করতে চিনির ওপর নির্ভর না করাই ভাল। কেননা চিনি শরীরের অভ্যন্তরে গিয়ে গরমকে বাড়িয়ে দেয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+